অধ্যায়-১৬প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় ‘মানবদেহ: ত্বক, পেশি ও অস্থি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। পেশি মানবদেহকে সবল রাখে। পেশিকে মাংস বলে, এই পেশি শরীরের হাড়ের সঙ্গে সংযুক্ত থাকে। পেশি সংকুচিত ও প্রসারিত হতে পারে। বিভিন্ন ধরনের পেশি বিদ্যমান। ক. পেশি কী?খ. কীভাবে পেশি সবল রাখা যায়? গ. পেশির কাজ বিবৃত করো।ঘ. অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনে পেশির ভূমিকা বিশ্লেষণ করো।উত্তর: ক. যেসব কোষ সংকুচিত ও প্রসারিত হয়ে অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়, তাকে পেশি বলে। পেশিকে মাংস বলে। উত্তর: খ. ঘাড়, হাত-পা, পেট ইত্যাদির পেশি বিভিন্নভাবে কাজ করছে। কাজ করলে পেশি সুস্থ ও সবল থাকে। যাঁরা শারীরিক পরিশ্রম করেন, যেমন, অফিসে কাজ করেন, তাঁদের পেশি সবল রাখার জন্য ব্যায়াম করা দরকার। সাঁতার হচ্ছে সবচেয়ে ভালো ব্যায়াম। এতে দেহের সব অঙ্গের পেশি চালনা হয় বলে শরীরের সব অঙ্গের পেশি কর্মক্ষম থাকে। কাজেই ব্যায়াম করলে পেশি সবল হয় ও মজবুত থাকে।উত্তর: গ. পেশির কাজ নিচে দেওয়া হলো। ১. দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে। ২. অঙ্গ-প্রত্যঙ্গকে নড়াচড়া ও চলাচলে সাহায্য করে। ৩. দেহের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করে। ৪. হূদপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। উত্তর: ঘ. অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনে পেশির ভূমিকা: দেহের কোনো কোনো পেশি আমরা ইচ্ছেমতো চালনা করি। যেমন: হাত-পায়ের পেশি। এই পেশিগুলো আমরা যেভাবে চালাতে চাই, সেভাবেই চলে। এদের ঐচ্ছিক পেশি বলে। মানবদেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। এই পেশি হাড়ের সঙ্গে লেগে থেকে আমাদের অঙ্গ চালাতে সাহায্য করে। আবার দেহের কোনো কোনো পেশি আমরা ইচ্ছামতো চালনা করতে পারি না, এ ধরনের পেশি তাদের ইচ্ছামতো চলে। যেমন: পাকস্থলি, মূত্রথলি, রক্তনালী প্রভৃতি। এদের অনৈচ্ছিক পেশি বলে। হূদপেশি নামে আরেক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি আছে। এ পেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত ও স্বাভাবিক হয়ে দেহে রক্ত সঞ্চালন করছে। শুধু হূৎপিণ্ড এই পেশি দ্বারা গঠিত। উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনে পেশির বিশেষ ভূমিকা বিদ্যমান।