৬ষ্ঠ শ্রেণীর পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৮প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৮ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।নিচের চিত্রে শর্করা, আমিষ ও স্নেহজাতীয় উপাদানসমৃদ্ধ খাবারের একটি করে নমুনা উপস্থাপন করা হয়েছে। কোনটি কোন ধরনের খাবার তা অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও।ক. খাদ্য কী? খ. চিত্রের খাদ্যগুলোর কোনটিতে খাদ্যের কোন জাতীয় উপাদান বর্তমান?গ. উদ্দীপকে উল্লেখিত খাদ্যগুলোর উপকারিতা ব্যাখ্যা করো।ঘ. দেহ গঠনে খাদ্যের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর: ক. যেসব দ্রব্য মানুষ খেয়ে হজম করতে পারে এবং যেসব দ্রব্য গ্রহণ করলে শরীরের ক্ষয় পূরণ, বৃদ্ধিসাধন, তাপ উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাকে খাদ্য বলে। যেমন: ভাত, মাছ, দুধ, মাংস ইত্যাদি।উত্তর: খ. চিত্রের খাদ্যগুলোর মধ্যে যে উপাদান বিদ্যমান তা নিম্নরূপ:১. আলু: শর্করা ২. ডিম: আমিষ ৩. বাদাম: চর্বিউত্তর. গ. উদ্দীপকে উল্লেখিত খাদ্যগুলোর উপকারিতা নিম্নে বর্ণিত হলো: আলু শর্করাজাতীয় খাদ্য বিধায় দেহের কাজ করার শক্তি জোগায় ও তাপ উৎপন্ন করে এবং সেলুলোজ-জাতীয় শর্করা কোষকাঠিন্য দূর করে, ডিম আমিষ-জাতীয় বিধায় দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয় পূরণ করে, শক্তি উৎপন্ন করে এবং দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি আমিষ থেকে তৈরি হয়।বাদাম স্নেহজাতীয় খাদ্য বলে দেহে তাপ ও কর্মশক্তি বাড়ায় এবং দেহে ভিটামিন এ ডি ই এবং কে-এর জোগান দেয়।উত্তর: ঘ. দেহ গঠনে খাদ্যের ভূমিকা নিচে সন্নিবেশিত হলো—খাদ্য ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। বেঁচে থাকার জন্য খাদ্য অপরিহার্য। খাদ্য সব জীবের কর্মশক্তি জোগায়। অর্থাৎ খাদ্য শক্তির উৎস। আমরা যা খাই তা হজম হয়ে শরীরে শক্তি হিসেবে জমা হয়। আবার যখন কোনো কাজ করি তখন দেহের কিছু শক্তি ক্ষয় হয়। এই ক্ষয় আমরা খাদ্যগ্রহণ করে পূরণ করি। কাজেই শরীর সুস্থ, সবল, কর্মক্ষম, নীরোগ রাখা এবং শরীরের ক্ষয় পূরণ, বৃদ্ধিসাধন ইত্যাদির মূল হলো খাদ্য। খাদ্য গ্রহণের মুখ্য উদ্দেশ্য হলো শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখা। সুতরাং বলা যায়, দেহ গঠনে খাদ্যের ভূমিকা অপরিসীম।