অধ্যায়-২০প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২০ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। ‘বাঁচতে হলে জানতে হবে’—এ বাক্য টিভিতে প্রায়ই শোনা যায়। প্রমি জানত না আসলে বিজ্ঞাপনটি কিসের। একদিন বিজ্ঞানের শিক্ষক এইডস সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন। এরপর প্রমি বুঝতে পারল, এইডস আসলে একটি ঘাতকব্যাধি।ক. HIV কী?খ. AIDS কে ঘাতকব্যাধি বলা হয় কেন?গ. AIDS কীভাবে মানবদেহে ছড়ায়? ব্যাখ্যা করো।ঘ. AIDS আক্রান্ত ব্যক্তির সঙ্গে কেমন ব্যবহার করতে হবে—বিশ্লেষণ করো।উত্তর: ক. HIV একটি অতি ক্ষুদ্র বিশেষ ধরনের ভাইরাস, যার কারণে মানুষ AIDS-এ আক্রান্ত হয়।উত্তর: খ. AIDS এমন একটি রোগ, যার কোনো চিকিৎসা নেই। কেউ যদি এ রোগে আক্রান্ত হয়, তবে মুত্যুই তার একমাত্র পরিণতি। এ কারণ এইডসকে ঘাতকব্যাধি বলা হয়।উত্তর: গ. বিভিন্ন উপায়ে মানবদেহে HIV ছড়াতে পারে। যেমন:১. HIV দ্বারা আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে;২. ইনজেকশনের একই সুচ ও সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করলে;৩. HIV সংক্রমিত মায়ের দুধ পান করলে।উত্তর: ঘ. AIDS আক্রান্ত ব্যক্তির সঙ্গে ব্যবহার নিম্নরূপ হতে হবে—১. তার সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে।২. তাকে মানসিকভাবে প্রফুল্ল রাখার চেষ্টা করতে হবে।৩. পারিবারিক নিত্যনৈমিত্তিক কার্যকলাপ থেকে তাকে বঞ্চিত করা যাবে না।৪. তার মনোবল অটুট রাখতে তার প্রতি অধিক সহানুভূতিশীল হতে হবে।সর্বোপরি অবশ্যই মনে রাখতে হবে, মানবতাই এ রোগের সর্বোত্তম চিকিৎসা।