৬ষ্ঠ শ্রেণীর পড়া: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১.১  কথায় লেখ ও অঙ্কে লেখপ্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের পাটিগণিতের ১.১ নম্বর অধ্যায়-এর ‘কথায় লেখ ও অঙ্কে লেখ’ থেকে গাণিতিক সমস্যার সমাধান করব।পাশাপাশি লিখিত অঙ্কগুলো দিয়ে গঠিত সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অজুত, লক্ষ, নিযুত ও কোটি বলা হয়। এবার গাণিতিক সমস্যার সমাধান করব, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে।প্রশ্ন: নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো।বিশ হাজার সত্তর, ত্রিশ হাজার আট, পঞ্চান্ন হাজার চার শসমাধান: বিশ হাজার সত্তরকো নি ল অ হা শ দ এ ২ ০ ০ ৭ ০সুতরাং, সংখ্যাটিকে অঙ্কে লেখার সময় শতকের ঘরে কোনো অঙ্ক নেই, তাই শতকের ঘরে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।নির্ণেয় সংখ্যাটি = ২০,০৭০।উত্তর: ২০,০৭০।এ = একক, দ = দশক, শ = শতক, হা = হাজারঅ = অজুত, ল = লক্ষ, নি = নিযুত, কো = কোটি।# ত্রিশ হাজার আটসমাধান: কো নি ল অ হা শ দ এ ৩ ০ ০ ০ ৮সুতরাং, প্রদত্ত সংখ্যাটি অঙ্কে লেখার পর দেখা যাচ্ছে যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। তাই খালি ঘরে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।নির্ণেয় সংখ্যাটি = ৩০,০০৮উত্তর: ৩০,০০৮।# পঞ্চান্ন হাজার চার শসমাধান: কো নি ল অ হা শ দ এ ৫ ৫ ৪ ০ ০সুতরাং, প্রদত্ত সংখ্যাটি অঙ্কে লেখার পর দেখা যাচ্ছে যে দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। তাই খালি ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।নির্ণেয় সংখ্যাটি = ৫৫,৪০০উত্তর: ৫৫,৪০০।প্রশ্ন: তিন হাজার পাঁচ শ কোটি পঁচাশি লক্ষ নয় শ একুশসমাধান: কো নি ল অ হা শ দ এ৩৫০ ০ ৮ ৫ ০ ০ ৯ ২ ১সুতরাং, প্রদত্ত সংখ্যাটি অঙ্কে লেখার পর দেখা যাচ্ছে যে অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। তাই খালি ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। কোটির বাঁয়ে সাধারণত কোনো নাম লেখা হয় না, সে জন্য কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয়েছে।নির্ণেয় সংখ্যা = ৩,৫০০,৮৫,০০,৯২১উত্তর: ৩,৫০০,৮৫,০০,৯২১।এ = একক, দ = দশক, শ = শতক, হা = হাজারঅ = অজুত, ল = লক্ষ, নি = নিযুত, কো = কোটি।