৬ষ্ঠ শ্রেণীর পড়া: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১.১  কথায় লেখ ও অঙ্কে লেখপ্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের পাটিগণিতের ১.১ নম্বর অধ্যায়-এর ‘কথায় লেখ ও অঙ্কে লেখ’ থেকে গাণিতিক সমস্যার সমাধান করব।পাশাপাশি লিখিত অঙ্কগুলো দিয়ে গঠিত সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অজুত, লক্ষ, নিযুত ও কোটি বলা হয়। এবার গাণিতিক সমস্যার সমাধান করব, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে।প্রশ্ন: দশ হাজার পাঁচ শ আট কোটি সত্তর লক্ষ পাঁচসমাধান: কো নি ল অ হা শ দ এ ১০৫০৮ ৭ ০ ০ ০ ০ ০ ৫সুতরাং, প্রদত্ত সংখ্যাটি অঙ্কে লেখার পর দেখা যাচ্ছে যে অযুত, হাজার, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং, খালি ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বাঁয়ে সাধারণত কোনো নাম লেখা হয় না, সে জন্য কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয়। নির্ণেয় সংখ্যা = ১০,৫০৮,৭০,০০,০০৫।উত্তর: ১০,৫০৮,৭০,০০,০০৫।প্রশ্ন: কথায় লেখো (কমা বসিয়ে)। ৯৮৭৫৪৫৭২১সমাধান: সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পর কমা (,); এরপর দুই ঘর পর পর কমা বসালে পাই, ৯৮,৭৫,৪৫,৭২১সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়: আটানব্বই কোটি, পঁচাত্তর লক্ষ, পঁয়তাল্লিশ হাজার, সাত শ একুশ।উত্তর: আটানব্বই কোটি, পঁচাত্তর লক্ষ, পঁয়তাল্লিশ হাজার, সাত শ একুশ।প্রশ্ন: নিচের সংখ্যাগুলো কথায় লেখো৮৯০৭৫৪৮৮৩৩৮; ৯০০৭০৩০০০০৫। কো নি ল অ হা শ দ এ৮৯০৭ ৫ ৪ ৮ ৮ ৩ ৩ ৮প্রদত্ত সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে পাই—আট হাজার নয় শ সাত কোটি চুয়ান্ন লক্ষ আটাশি হাজার তিন শ আটত্রিশ। ৯০০৭০৩০০০০৫ কো নি ল অ হা শ দ এ৯০০৭ ০ ৩ ০ ০ ০ ০ ৫ সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়—নয় হাজার সাত কোটি তিন লক্ষ পাঁচ।উত্তর: আট হাজার নয় শ সাত কোটি চুয়ান্ন লক্ষ আটাশি হাজার তিন শ আটত্রিশ; নয় হাজার সাত কোটি তিন লক্ষ পাঁচ।প্রশ্ন: নিচের সংখ্যাগুলোতে যেসব সার্থক অঙ্ক আছে, তাদের স্থানীয় মান নির্ণয় করো।ক) ৫৯০০০০৭৮৪৫ খ) ১০৫৭৮০৯২৩০০৪সমাধান: ৫৯০০০০৭৮৪৫এখানে, ৫-এর স্থানীয় মান ৫ একক বা ৫ (পাঁচ)৪ ” ” ” ৪ দশক বা ৪০ (চল্লিশ)৮ ” ” ” ৮ শতক বা ৮০০ (আট শ)৭ ” ” ” ৭ হাজার বা ৭০০০ (সাত হাজার)৯ ” ” ” ৯ দশক কোটি বা ৯০,০০,০০,০০০ (নব্বই কোটি)৫ ” ” ” ৫ শতক কোটি বা ৫০০,০০,০০,০০০ (পাঁচ শ কোটি) সংখ্যাটিতে ৫, ৯, ৭, ৮, ৪, ৫-এর স্থানীয় মান যথাক্রমে পাঁচ শ কোটি, নব্বই কোটি, সাত হাজার, আট শ, চল্লিশ, পাঁচ।উত্তর: পাঁচ শ কোটি, নব্বই কোটি, সাত হাজার, আট শ, চল্লিশ, পাঁচ।