বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকানীলনদ আর পিরামিডের দেশনিচের উদ্দীপকটি পড়ে ১-৩ নম্বর প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম হলো মিসরের পিরামিড। মিসরের এ পিরামিডের জন্য কায়রো নগর ভুবনবিখ্যাত। আর এ কারণে এ দেশে পর্যটকদের আগমনও বেশি।১. মিসরের গিজে অঞ্চলের পিরামিডের উচ্চতা কত ফুট— ক) পাঁচ শ ফুট খ) পাঁচ হাজার ফুট গ) চার শ ফুট ঘ) চার শ পঞ্চাশ ফুট২. মিসরের সবচেয়ে বড় পিরামিড তৈরি করতে ২০ বছর লেগেছিল কতজন লোকের—ক) আশি হাজার খ) এক লাখ গ) নব্বই হাজার ঘ) এক লাখ বিশ হাজার৩. মিসরের কায়রো শহর কোন নদীর তীরে অবস্থিত? ক) ভলগা খ) নীল নদ গ) নর্মদা ঘ) মারেডার্লিংনিচের অংশটুকু পড়ো এবং ৪-৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।সবচেয়ে বড় পিরামিডটি বানাতে নাকি এক লাখ লোকের ২০ বছর লেগেছিল। ফারাওরা (সম্রাটরা) বিশ্বাস করতেন, তাঁদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয়, তবে তাঁরা পরলোকে অনন্ত জীবন পাবেন না। তাই মৃত্যুর পর তাঁদের দেহকে ‘মমি’ বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভেতর রাখা হতো যে তার ভেতর ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে।৪. মিসরে মমি তৈরি করে তা পিরামিডের ভেতর রাখা হতো কেন? ক) কেউ যেন দেখতে না পারে সেজন্যখ) কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্যগ) মমি যাতে দীর্ঘদিন টিকে থাকে সেজন্যঘ) মৃতের আত্মার মুক্তির জন্য৫. সবচেয়ে বড় পিরামিডটি— ক) সুদানে খ) মিসরে গ) ইরানে ঘ) ইরাকে# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল