মহাকবি আলাওলপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের মহাকবি আলাওল গদ্যের সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: গ. উদ্দীপকটিতে উল্লিখিত কোন কোন বিষয় মানুষের অধিকারকে কমিয়ে দেয় বলে তোমার মনে হয়?উত্তর : গ. উদ্দীপকটিতে দেখা যায় যে, একজন মানুষ অনেক পরিশ্রম করার পরও তাকে উপযুক্ত পরিমাণে টাকা দেওয়া হয় না। এমন অনেক কাজ আছে যেখানে অনেক পরিশ্রম করেও বেশী টাকা পাওয়া যায় না। যেমন—মাটি কাটার কাজ, পানি তোলার কাজ, কাঠ কাটার কাজ। সেসব কাজ একটানা করে থাকে কর্মীরা কিন্তু কোনো প্রকার বিশ্রাম তারা গ্রহণ করে না। এটা সত্যিই দুঃখজনক। আর এমন ঘটনা আজও আমাদের সমাজে বিদ্যমান। অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকা ব্যক্তি কখনই স্বাধীন নয়। গোলামকে সবসময় মনিবের মর্জিমতো চলতে হয়। থাকতে হয়। অমানবিক, নিষ্ঠুর এই মনিবেরা বেশি মুনাফা লাভের আশায় দরিদ্র, বঞ্চিতকে অধিকারহীন করে রাখে। কম মজুরি দিয়ে তাকে বেশিকাজ করতে বাধ্য করে। যা মানুষের মানবিক ও সামাজিক অধিকারের পরিপন্থি।প্রশ্ন: ঘ. ‘এর এই একটা কড়ে আঙুলই তো রোজ পাঁচ মোহরের মেহনত করবে’—নিলামওয়ালার এই উক্তির তাৎপর্য ব্যখ্যা করো।উত্তর: ঘ. উপরিউক্ত প্রশ্নে উল্লিখিত কাজে বলা যায় যে, আমাদের সমাজে এমন অধিকাংশ পরিশ্রমী ব্যক্তি রয়েছে, যারা কঠোর পরিশ্রম করার পরও সেই অনুপাতে মজুরি পায় না। একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে থাকে। অথচ তারা খুব কম পারিশ্রমিক পায়। গোলামের সমস্ত শরীরে অনেক বেশি অঙ্গপ্রত্যঙ্গ থাকা সত্ত্বেও এখানে একটি অঙ্গের তুলনা দেওয়ার মানে হলো, তার একটা অঙ্গ দ্বারা কাজ করলেও তাকে অর্থাৎ তার এমন পাঁচ মোহর দাম হওয়া উচিত। আমাদের সমাজের শ্রমিকদের যে পরিমাণ মজুরি দেওয়া হয়, তা তাদের কাজের তুলনায় কিছুই না—তা এখানে স্পষ্ট হয়েছে। সমাজের এমন অবস্থা কারও কাম্য নয়। এ বিষয়টিই এখানে স্পষ্ট হয়ে উঠেছে। সুতরাং, শ্রমিকের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া উচিত।