৬ষ্ঠ শ্রেণীর পড়া: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজ্ঞানী জগদীশপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘মহান বিজ্ঞানী জগদীশ’ রচনা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের রচনাটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আবিদ ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। তার বাবা একজন কৃষক। সারাদিন মাঠে কাজ করেন। অনেক পরিশ্রমের পরও শীতকালে ধানের ফলন ভাল হলো না। তাই সে বছরের অর্ধেক সময় তাদের কষ্টে কাটল। কিন্তু বর্ষাকালের পর অল্প পরিশ্রম করেও তার বাবা ভাল ফলন পেলেন। আবিদ অবাক হয়ে লক্ষ করল শীতকালে ফসলের কম ফলন এবং বর্ষার পরে ফলন বেশি হলো। কিন্তু সে অনেক ভেবেও এর কোন উত্তর খুজে পেল না। সে যখন তার বাবার কাছে ব্যাপরটা জানতে চাইল, তিনি তাকে একজন কৃষিবিদের কাছে নিয়ে গেলেন। তখন কৃষিবিদ তাদের ব্যাপারটা বুঝিয়ে বললেন। প্রশ্ন: ক) উদ্ভিদের মধ্যে প্রাণশক্তি আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী?প্রশ্ন: খ) গাছের সুখ-দুঃখের অনুভূতি আছে, তা কীভাবে বোঝা যায়? উত্তর: ক) উদ্ভিদের মধ্যে প্রাণশক্তি রয়েছে—এ তত্ত্ব প্রথম আবিষ্কার করেন বাংলাদেশের কৃতীসন্তান বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। উদ্ভিদের প্রাণ আছে এবং সুখ-দুঃখের অনুভূতি আছে—এ কথা তিনিই প্রথম অনুধাবন করেন। উত্তর: খ) গাছের প্রাণ আছে। গাছ আহার গ্রহণ করে, বৃদ্ধি পায়, বেঁচে থাকে এবং অবশেষে মারা যায়। গাছকে কোনো কিছু দিয়ে আঘাত করলে সে কষ্ট পায়, এমনকি মারা যায়। এ থেকে বোঝা যায়, গাছেরও রয়েছে মাুনষের মতো সুখ-দুঃখের অনুভূতি।প্রশ্ন: গ) গাছের বৃদ্ধি সম্পর্কে জগদীশচন্দ্রের আবিষ্কার কতটুকু সফল হয়েছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।প্রশ্ন: ঘ) ‘উদ্ভিদের মধ্যেও রয়েছে প্রাণশক্তি’—কথাটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। উত্তর: গ) উদ্ভিদের প্রাণ আছে—এ কথা প্রথম কল্পনা করেন বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তিনি উদ্ভিদের জীবনধারণ ও বংশবৃদ্ধি নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করেন। উদ্ভিদের এই বৃদ্ধিপ্রক্রিয়া শনাক্ত করার জন্য তিনি ক্রেস্কোগ্রাফ নামে এক বিশেষ যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের মাধ্যমে তিনি গাছের বৃদ্ধি পরিমাপ করতে সক্ষম হন। পরবর্তীকালে তিনি যখন তাঁর গবেষণাপত্র প্রকাশ করেন, তখন তা সারা বিশ্বে সমাদৃত হয়। তিনি বিশ্বের মানুষের কাছে উদ্ভিদবিজ্ঞানী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন। তখন থেকে মানুষের মনে উদ্ভিদ সম্পর্কে বিশেষ ধারণা জন্ম লাভ করে। মানুষ উদ্ভিদ ও গাছপালার প্রতি সহানুভূতিশীল আচরণ করতে শুরু করে। এ থেকে বোঝা যায়, গাছের বৃদ্ধি সম্পর্কে তাঁর আবিষ্কার পুরোপুরি সফল ও সার্থক।উত্তর: ঘ) উদ্ভিদ পৃথিবীর এক আশ্চর্য সৃষ্টি। এর জন্মের ইতিহাস আর পৃথিবীর জন্মের ইতিহাস সমসাময়িক। কিন্তু এই তো সেদিন পর্যন্ত মানুষ জানত না যে উদ্ভিদেরও রয়েছে প্রাণ। মানুষের মতো উদ্ভিদেরও রয়েছে আবেগ, অনুভূতি ও সুখ-দুঃখের বোধ। আর তা আবিষ্কার করেন এ উপমহাদেশের প্রখ্যাত উদ্ভিদবিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু। তিনি তাঁর বিশেষ আবিষ্কারের মাধ্যমে প্রমাণ করেন, উদ্ভিদেরও প্রাণ রয়েছে, এরও রয়েছে অসীম প্রাণশক্তি। আর তা আমরা সাধারণ চোখেও দেখতে পাই নানা ঘটনার মধ্য দিয়ে। ঝড়ে উপড়ে পড়া বা আহত উদ্ভিদ আবার বেঁচে ওঠার তাগিদে জন্ম দেয় নতুন প্রাণের, নতুন কুঁড়ির। শীতের তীব্রতায় গাছের সব পাতা যখন ঝরে পড়ে, তখন তাকে দেখে মনে হয় নির্জীব মৃতপ্রায়, কিন্তু বসন্তের আগমনেই সেই মৃত অবস্থার মধ্য থেকেই জন্ম হয় নতুন কুঁড়ির, নতুন প্রাণের; যা উদ্ভিদের অসীম প্রাণশক্তির পরিচয় বহন করে।