৬ষ্ঠ শ্রেণীর পড়া: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  প্রিয় শিক্ষার্থী, আজ অধ্যায়-১, সমাজের কথা থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১. সমাজের মূলভিত্তিগুলো কী কী?ক) বাত্তিঘর ও আসবাবপত্র খ) ধনসম্পদ গ) ঐক্য, বন্ধুত্ব ও সংঘবদ্ধতা ঘ) সদাচরণ২. সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি?ক) গোত্র খ) গোষ্ঠী গ) সম্প্রদায় ঘ) পরিবার৩. আদি গোষ্ঠীবদ্ধ সমাজ কোনটি?ক) শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ খ) উদ্যান কৃষিভিত্তিক সমাজগ) শিল্পভিত্তিক সমাজ ঘ) শিল্পবিপ্লব-পরবর্তী সমাজ৪. ব্যক্তিগত সম্পত্তির ধারণা জন্মে কোন সমাজে?ক) কৃষিভিত্তিক সমাজে খ) পশুপালনভিত্তিক সমাজ গ) আধুনিক সমাজ ঘ) খাদ্য সংগ্রহভিত্তিক সমাজে৫. পশু পালন সমাজের বৈশিষ্ট্য হলো—i) গৃহপালিত প্রাণীকে পোষ মানান ii) ব্যক্তিগত সম্পত্তির ধারণা জন্মে iii) বিনিময় প্রথা চালু হয়নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii৬. কৃষিবিপ্লব ঘটে কোন শতকে?ক) চৌদ্দ শতকে খ) পনেরো শতকে গ) ষোলো-সতেরো শতকে ঘ) আঠারো শতকে৭. কৃষিবিপ্লবের ফলে—i) বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয়ii) খাদ্যের উৎপাদন বেড়ে যায়iii) কৃষিতে লাঙলের ব্যবহার শুরু হয়নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) i ও iii গ) i, ii ও iii# তামিমের সমাজবিজ্ঞান শিক্ষক ক্লাসে এমন একটি সমাজের কথা আলোচনা করছিলেন, যে সমাজে প্রথম কৃষিকাজের জন্য লাঙল উদ্ভাবন হয় এবং উন্নত চাষ শুরু হয়। সেই সঙ্গে কৃষিকাজ সমাজ ও সভ্যতার বিকাশকে গতিশীল করে।৮. সমাজবিজ্ঞান শিক্ষক কোন সমাজব্যবস্থাকে ইঙ্গিত করেছেন?ক) কৃষিভিত্তিক সমাজ খ) পশুপালনভিত্তিক সমাজ গ) শিল্পভিত্তিক সমাজ ঘ) শিকার ও খাদ্য সংগ্রহ৯. এ সমাজব্যবস্থার বৈশিষ্ট্য হলো—i) সমাজে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করেii) কৃষি সভ্যতায় লিখিত ভাষার ব্যবহার শুরু হয়iii) পরিবার গড়ে ওঠে ও বিয়ের প্রথা শুরু হয়iv) বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) i, ii ও iii গ) i, iv ঘ) ii ও iv১০. উদ্দীপকটি সমাজ সম্পর্কে ধারণা দেয়—i) সমাজ সর্বদা একই অবস্থায় থাকে ii) সমাজ ও সভ্যতার বিকাশকে গতিশীল করেছে iii) উৎপাদন, ভোগ, বণ্টন ও বিনিময়ব্যবস্থা শুরু হয়নিচের কোনটি সঠিক? ক) i খ) ii ও iii গ) i ও iii১১. স্বয়ংক্রিয় যন্ত্র ও কম্পিউটার আবিষ্কার কোন সমাজে ঘটে?ক) শিল্পভিত্তিক সমাজ খ) কৃষিভিত্তিক সমাজগ) শিল্পবিপ্লব-পরবর্তী সমাজ ঘ) পশুপালনভিত্তিক সমাজ১২. নৃতাত্ত্বিকভাবে বাঙালির আদি পুরুষ কারা?ক) আর্য খ) ভেড্ডা গ) অস্ট্রিক ঘ) দ্রাবিড়১৩. বাংলাদেশের কুমিল্লার লালমাই, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কোন ধরনের নিদর্শন পাওয়া গেছে?ক) কাঠের হাতিয়ার খ) পাথরের হাতিয়ার গ) লোহার হাতিয়ার ঘ) বাঁশের হাতিয়ার১৪. বাঙালিকে বলা হয় ‘সংকর’ জাতি। কারণ এ জাতির রক্তে মিশ্রণ ঘটেছে—i) অস্ট্রিকদের ii) দ্রাবিড়দের iii) ভেড্ডাদের iv) গ্রিকদেরনিচের কোনটি সঠিক—ক) i, ii ও iii খ) ii গ) ii ঘ) ii ও iv১৫. পৃথিবীর সব প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? ক) বনের ধারে খ) মালভূমিতে গ) নদীতীরে ঘ) সমুদ্রতীরে১৬. বাংলাদেশের প্রাচীন সভ্যতা বিকাশ লাভ করেছে কোন অববাহিকায়?ক) যমুনা খ) ব্রহ্মপুত্র গ) গঙ্গা ঘ) মেঘনা১৭. সিন্ধু সভ্যতা কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? ক) টাইগ্রিস নদী খ) নীল নদ গ) সিন্ধু নদ ঘ) ইউফ্রেটিস নদ১৮. কুটির শিল্প বিকাশ নির্ভর করে—ক) সামাজিক পরিবেশের প্রভাবে খ) ভৌগোলিক পরিবেশের প্রভাবেগ) পারিবারিক পরিবেশের প্রভাবে ঘ) রাষ্ট্রীয় পরিবেশের প্রভাবে১৯. ঢাকার ডেমরায় কোন শিল্প গড়ে উঠেছে?ক) রেশমি শাড়ি খ) ঢাকাই শাড়ি গ) পোড়াবাড়ির চমচম ঘ) শীতল পাটি২০. বিখ্যাত মসলিন শিল্প কোন অঞ্চলে গড়ে উঠেছিল? ক) ডেমরায় (খ) রাজশাহীতে গ) সিলেটে ঘ) সোনারগাঁয়ে।সঠিক উত্তর: ১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. ক ৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. ঘ।