৬ষ্ঠ শ্রেণীর পড়া: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪  প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। ১. ব্যবসা-বাণিজ্যে মুক্ত প্রতিযোগিতাকে বলে—ক. বিশ্ববাজার খ. মুক্তবাজার গ. বৈশ্বিক গ্রাম ঘ. ব্যবসা-বাণিজ্য২. যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটেছে বলে এই গ্রহকে বলা হয়—ক. বিশ্বায়ন খ. গ্লোবালসিটি গ. বৈশ্বিক গ্রাম ঘ. গ্লোবালাইজেশন৩. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো মিলে যে সংস্থাটি গঠন করেছে তার নাম কী?ক. আসিয়ান খ. সার্ক গ. কমনওয়েলথ ঘ. ইউরোপিয়ান ইউনিয়ন৪. বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে যে সংস্থাটি তৈরি করেছে তার নাম—ক. আফ্রিকান ঐক্য সংস্থা খ. কমনওয়েলথ গ. আসিয়ান ঘ. সার্ক৫. সার্কের মূল লক্ষ্য কী?ক. অর্থনৈতিক সহযোগিতা খ. আঞ্চলিক সহযোগিতা গ. সামরিক সহযোগিতা ঘ. রাজনৈতিক সহযোগিতা৬. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?ক. কাঠমান্ডু খ. দিল্লি গ. ইসলামাবাদ ঘ. মালে৭. ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ সংস্থাটি কোন দেশগুলোর সহযোগিতায় গড়ে উঠেছে?ক. ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশখ. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোগ. দক্ষিণ এশিয়ার দেশগুলোঘ. পশ্চিম ইউরোপের দেশগুলো৮. ইউরোপের সব দেশেই তাদের দেশীয় মুদ্রার পাশাপাশি যে মুদ্রার প্রচলন রয়েছে তা হলো—ক. ডলার খ. রুপি গ. ইউরো ঘ. টাকা৯. ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?ক. কানাডা খ. বেলজিয়াম গ. সুইজারল্যান্ড ঘ. যুক্তরাষ্ট্র১০. পৃথিবীর ধনী, শিল্পোন্নত ও প্রভাবশালী দেশগুলো মিলে যে সংস্থাটি গঠন করেছে তার নাম কী?ক. ওএইউ খ. আরব লিগ গ. সার্ক ঘ. জি-এইট১১. ‘জি-এইট’ গ্রুপের সদস্যসংখ্যা কত?ক. সাত সদস্য খ. আট সদস্য গ. নয় সদস্য ঘ. দশ সদস্য১২. আরব দেশগুলোর সংগঠন কোনটি?ক. আরব লিগ খ. ওআইসি গ. কমনওয়েলথ ঘ. জি-এইট১৩. মুসলিম দেশগুলোর সংগঠন কোনটি?ক. আসিয়ান খ. আরব লিগ গ. ওআইসি ঘ. সার্ক১৪. ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো নিয়ে গড়ে উঠেছে কোন সংগঠনটি?ক. ওআইসি খ. কমনওয়েলথ গ. ওএইউ ঘ. জি-এইট১৫. আফ্রিকার দেশগুলো মিলে যে সংগঠনটি গড়ে তুলেছে তার নাম কী?ক. ওএইউ খ. জি-এইট গ. কমনওয়েলথ ঘ. ন্যাম। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ১. খ ২. গ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. ক।