৬ষ্ঠ শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাপ্রিয় স্বাধীনতাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের প্রিয় স্বাধীনতা কবিতার ওপর আলোচনা করা হলো।প্রশ্ন: ঘ) উদ্দীপকে কবির দেশপ্রেমবোধের যে পরিচয় পাওয়া যায় তাঁর স্বরূপ— ব্যাখ্যা কর।উত্তর: ঘ) ‘প্রিয় স্বাধীনতা’ কবিতায় কবি শামসুর রাহমানের দেশপ্রেমের এক নিবিড় সম্পর্কের পরিচয় পাওয়া যায়। কবি তাঁর শৈশবকে হারিয়েছেন অনেক দিন। কবির হূদয়জুড়ে আছে তাঁর গ্রামের ফেলে আসা হাজারো স্মৃতি। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তিনি ভুলতে পারেননি। তাই তো বহুদিন পর প্রবীণ বয়সে এক হলদে পাখির ডাকে তিনি উন্মুখ হয়ে পড়েন। কেননা গ্রামের বিভিন্ন পরতে পরতে কবির নানা রকম স্মৃতি জড়িত আছে, যা তিনি ভুলে যেতে পারেননি। তাই তো আবারও মেঘনা নদী পার হয়ে তাঁর পাড়াতলী গাঁয়ে যেতে চেয়েছেন। সেখানকার মানুষের মধ্যে শত যুগের ঘন অন্ধকারে আজও আছে। সেই অন্ধকারে মানুষগুলো জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। একাত্তরের মুক্তিযুদ্ধের কথা কবির মনের কোণে ভেসে ওঠে। আর কবি এই একাত্তরের কথা স্মরণ করে লিখেছিলেন গাছে পাতায় ‘প্রিয় স্বাধীনতা’। মোটকথা ‘প্রিয় স্বাধীনতা’ কবিতাটিতে কবি শামসুর রাহমানের অগাধ দেশপ্রেমের গভীর অনুভূতিরই বহিঃপ্রকাশ ঘটেছে।