৬ষ্ঠ শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখিদের নিয়েপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের পাখিদের নিয়ে প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরটির শেষ অংশ আলোচনা করব।প্রশ্ন: ঘ. পশুপাখি সংরক্ষণের অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো।উত্তর: ঘ. মানুষ পরিবেশের মাঝে বেঁচে থাকে। পরিবেশের অন্যান্য উপাদানের সঙ্গে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। মানুষকে তার বেঁচে থাকার স্বার্থেই এদের রক্ষা করার উদ্যোগ নিতে হবে। পশুপাখি পরিবেশের জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বৃক্ষের বংশবৃদ্ধিতে পশুপাখি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। এখানে কৃষির বিকাশে পশুপাখির অবদান অনস্বীকার্য। এ ছাড়া পরিবেশের খাদ্য-শৃঙ্খলা রক্ষা করতে হলেও পশুপাখিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে। কেননা এক বিশেষ শ্রেণী যদি বিলুপ্তির শিকার হয়, তবে তার নেতিবাচক প্রভাব পড়ে আরও দু-এক শ্রেণীর পশুপাখির ওপর, যারা ওই পশু বা পাখির ওপর নির্ভর করে বেঁচে থাকে। এদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা না গেলে ভবিষ্যতে এদের সম্পর্কে জানার আর কোনো উপায় থাকবে না। পরবর্তী প্রজন্ম আর জানবে না হারিয়ে যাওয়া কোনো পশু বা পাখি সম্পর্কে।৭ম শ্রেণীর পড়াশোনা: বাংলামহাবন আমাজান: সঠিক উত্তর: ১. গ, ২. ক, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. খ, ১১. খ, ১২. গ, ১৩. ঘ।