পাখিদের নিয়েপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের পাখিদের নিয়ে প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরটির শেষ অংশ আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বিপ্লব বাংলাদেশে বাস করে। প্রকৃতির প্রতি তার রয়েছে অকৃত্রিম ভালবাসা। পশু, পাখি সবই তার প্রিয়। কখনও কোনো প্রাণী বিপদগ্রস্ত বা অসুস্থ হলে তার মন কেঁদে ওঠে। সে তাদের সেবার সর্বদা ব্যস্ত থাকে। পশু-পাখিদের মুক্ত, স্বাধীন জীবন দেখেসুখলাভকরে। প্রশ্ন: ক. ‘পাখিদের নিয়ে’ রচনাটির লেখক কে?প্রশ্ন: খ. ‘পশুপাখির কষ্টে তিনি কষ্ট পান’—ঝগড়ু সম্পর্কে মন্তব্যটি ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. অনুচ্ছেদটুকু পড়ে পশুপাখি সম্পর্কে তোমার অনুভূতি ব্যাখ্যা করো।উত্তর: ক. ‘পাখিদের নিয়ে’ রচনাটির লেখক হলেন আলী ইমাম।উত্তর: খ. ঝগড়ু একজন পশুপাখিপ্রেমী ব্যক্তি। তিনি ছোটবেলা থেকেই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন। আর এভাবে চলতে চলতেই পশুপাখির প্রতি তাঁর গভীর ভালোবাসা জন্মে। আর এ জন্যই তিনি আহত খরগোশকে বাঁচাতে ওষুধ খোঁজেন, ঝড়ে আহত পাখিদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন।উত্তর: গ. অনুচ্ছেদটিতে আমরা পশুপাখিপ্রেমী ঝগড়ুর পশুপাখির প্রতি যে গভীর মমতা ও ভালোবাসা রয়েছে, তার নিদর্শন খুঁজে পাই। পশুপাখির কষ্ট দেখলে তিনি আর নিজেকে স্বাভাবিক রাখতে পারেন না। ঝগড়ু মিয়ার এ ইতিবাচক গুণটি আমাকেও অনুপ্রাণিত করে। আর সেই অনুপ্রেরণার সূত্র ধরে পশুপাখি সম্পর্কে আমার অনুভূতি নিচে উপস্থাপন করলাম—১. পশুপাখি প্রকৃতির শোভা বাড়ায়। তাদের জন্যই প্রকৃতি ও পরিবেশ এত বিচিত্র।২. মানুষ সৃষ্টির সেরা জীব। আর মানুষ হয়ে পশুপাখির প্রতি মমতা দেখালে বিধাতাও খুশি হন।৩. পশুপাখির জন্য অবাধ বিচরণক্ষেত্র গড়ে তোলা উচিত, যাতে তারা প্রকৃতির মাঝে আরও নির্ভয়ে বিচরণ করতে পারে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল