পাখিদের নিয়েপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের পাখিদের নিয়ে প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরটির শেষ অংশ আলোচনা করব।প্রশ্ন: ঘ. পশুপাখির স্বচ্ছন্দে বিচরণ দেখে ঝগড়ু মিয়ার আনন্দের কারণ বিশ্লেষণ করো।উত্তর: ঘ. আলী ইমাম রচিত ‘পাখিদের নিয়ে’ রচনাটিতে লেখক ঝগড়ু মিয়া নামের এক চরিত্র অঙ্কন করেছেন। ঝগড়ু মিয়া একজন পশুপাখিপ্রেমী ব্যক্তি। পশুপাখির কষ্ট তিনি এতটুকু সহ্য করতে পারেন না। কোনো আহত পশুপাখি দেখলে তাঁর মন দুঃখে কেঁদে ওঠে। তিনি আহত খরগোশের জন্য ওষুধ আনতে ছুটে যান। ঝড়ে আহত পাখিকে বাঁচানোর জন্য অস্থির হয়ে ওঠেন। আবার তাঁর মন আনন্দে নেচে ওঠে পশুপাখির স্বচ্ছন্দ বিচরণ দেখে। কেননা তিনি পশুপাখির স্বাধীনতা, তাদের পৃথিবীতে বেঁচে থাকায় বিশ্বাস করেন। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন, পশুপাখিদেরও পৃথিবীতে মানুষের মতো বেঁচে থাকার অধিকার আছে। মানুষের কোনো অধিকার নেই পশুপাখির বাসস্থান ধ্বংস করার মাধ্যমে তাদের বিলুপ্তি ঘটানো। আর তাই তিনি যখন কোনো পশুপাখিকে স্বাধীনভাবে বিচরণ করতে দেখেন, তখন এক অপার্থিব আনন্দ লাভ করেন। তাঁর এ আনন্দ লাভ করার মাধ্যমে মূলত তাঁর পশুপ্রেমী চেতনার প্রকাশ ঘটে।