অধ্যায়-৬ প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে আজ তোমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বচনী প্রশ্নোত্তর।১. কোনো সমাজ বা জনগোষ্ঠী যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে, তাকে কী বলে?(ক) গ্রামীণ জীবনধারা (খ) সামাজিক জীবনধারা (গ) অর্থনৈতিক জীবনধারা (ঘ) রাজনৈতিক জীবনধারা২. শহরের অর্থনৈতিক জীবনকে সচল রাখে কারা?(ক) শিল্পপতি ও ব্যবসায়ী (খ) কামার ও কুমোর (গ) কৃষক ও তাঁতি (ঘ) জেলে ও মাঝি৩. বাংলাদেশে কতগুলো গ্রাম আছে?(ক) প্রায় ৪০ হাজার (খ) প্রায় ৫০ হাজার (গ) প্রায় ৬০ হাজার (ঘ) প্রায় ৭০ হাজার৪. বাংলাদেশের কয়েক কোটি মানুষ জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল। তাই এ দেশকে বলা হয়—(ক) কৃষিনির্ভর দেশ (খ) প্রাকৃতিক সম্পদনির্ভর দেশ (গ) শিল্পনির্ভর দেশ (ঘ) খনিজ সম্পদনির্ভর দেশ৫. কৃষি কাজ ছাড়াও গ্রামের মানুষের একটা অংশ—(i) জেলে ও তাঁতি (ii) কামার ও কুমোর (iii) ছুতোর ও মুদিকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii৬. দেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎসও হচ্ছে—(ক) গ্রামীণ কৃষি খাত (খ) আধুনিক যন্ত্রপাতি (গ) খনিজ সম্পদ (ঘ) বৈদেশিক মুদ্রা৭. আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি কী?(ক) গার্মেন্টস শিল্প (খ) শিল্প-কারখানা (গ) ব্যবসা-বাণিজ্য (ঘ) গ্রামীণ অর্থনীতি৮. বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে?(ক) দুই-তৃতীয়াংশ (খ) এক-চতুর্থাংশ (গ) এক-তৃতীয়াংশ (ঘ) দুই-চতুর্থাংশনিচের উদ্দীপকটি পড়ে ৯ থেকে ১১ নম্বর প্রশ্নের উত্তর দাওপ্রিয়তির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের শিক্ষক ক্লাসে শহরের অর্থনৈতিক জীবন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি শহরের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার মান এবং বিভিন্ন পেশাজীবীর অবদান অর্থনীতি কীভাবে সচল করে, তা আলোচনা করেন। জাতীয় অর্থনীতিতে শহরে জনগণের ভূমিকা সম্পর্কেও আলোচনা করেন।৯. প্রতিদিন বহুলোক গ্রাম থেকে শহরে আসে, কারণ—i. নগর জীবনের বিস্তার ii. শিল্পায়ন iii. কাজের খোঁজে iv. ব্যবসা-বাণিজ্য করতেনিচের কোনটি সঠিক?(ক) i, ii ও iv (খ) ii, iii ও iv. (গ) i, ii ও iii. (ঘ) i, iii ও iv১০. পৃথিবীর অন্য যেকোনো দেশের মতো বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতগুলো হলো—i. কৃষি ii. শিল্প iii. ব্যবসা-বাণিজ্য কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii১১. বড় বড় শহরে ভাসমান মানুষেরা কোথায় রাত কাটায়? (ক) ফুটপাত, পার্ক, রেলস্টেশন (খ) বস্তিতে (গ) নিজ বাড়িতে (ঘ) গ্রামের বাড়িতে১২. আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত?(ক) ১০ শতাংশের বেশি (খ) ২০ শতাংশের বেশি (গ) ৩০ শতাংশের বেশি (ঘ) ১৫ শতাংশের বেশি১৩. বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্পসামগ্রী হলো—(ক) পাট ও চামড়াজাত দ্রব্য (খ) কৃষি সম্পদ (গ) বনজ সম্পদ (ঘ) মৎস্য সম্পদ১৪. বাংলাদেশের উন্নয়নের পথে বাধা বা সমস্যাগুলো কী?(ক) প্রযুক্তির অভাব (খ) দারিদ্র্য ও শিক্ষার অভাব (গ) জনশক্তির অভাব (ঘ) ভূমির উর্বরতার অভাব১৫. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাগুলো হলো—i. জনশক্তি ii. কৃষির উন্নতি iii. প্রাকৃতিক সম্পদের ব্যবহার iv. শিল্পের প্রসারনিচের কোনটি সঠিক?(ক) i ও ii (খ) i, ii ও iii (গ) i, ii ও iv (ঘ) i, ii, iii ও ivনিচের উদ্দীপকটি পড়ে ১৬ থেকে ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাওতামিমের শিল্পপতি চাচা মনসুর সাহেব নিজ গ্রামের উন্নয়নের জন্য গ্রামে একটি বিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে গ্রামের ছেলেমেয়েরা সহজেই কৃষি, শিল্পকারখানা ও খামারগুলোয় নিজেদের নিয়োজিত করছে।১৬. মনসুর সাহেব রাষ্ট্রের কোন দিককে গতিশীল করছেন?(ক) অর্থনৈতিক কার্যক্রম (খ) সামাজিক কার্যক্রম (গ) পারিবারিক কার্যক্রম (ঘ) রাজনৈতিক কার্যক্রম১৭. মানুষকে মানবসম্পদে পরিণত করার উপায় হলো— (ক) প্রচুর আর্থিক সাহায্য প্রদান (খ) অবকাঠামো নির্মাণ করা (গ) প্রয়োজনীয় খাদ্যের জোগান (ঘ) প্রাথমিক শিক্ষা ও কর্মমুখী শিক্ষা প্রদান১৮. মনসুর সাহেব দেশের উন্নয়নের পথে কোন দায়িত্ব পালন করেছেন?(ক) শিল্পের প্রসার (খ) অবকাঠামো নির্মাণ (গ) জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা (ঘ) প্রাকৃতিক সম্পদের ব্যবহার১৯. মানুষের মৌলিক অধিকার কয়টি?(ক) ৪টি (খ) ৫টি (গ) ৬টি (ঘ) ৭টি২০. শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও ব্যাংক-বিমা—এগুলো কোন ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে?(ক) অর্থনীতি (খ) বাণিজ্যনীতি (গ) রাজনীতি (ঘ) পররাষ্ট্রনীতি। সঠিক উত্তর: ১. গ ২. ক ৩. গ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. ক।