৬ষ্ঠ শ্রেণীর পড়াশোনা: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটিগণিত-১.২প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজ আমরা পাটিগণিতের ১.২ থেকে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করব এবং এর আলোকে সৃজনশীল নমুনা প্রশ্নের সমাধান করব।প্রশ্ন: ৮১২  ৭৪ —এখানে  চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে?সমাধান:প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল (৮ + ১ + ২ + ৭ + ৪) = ২২, যা ৯ দ্বারা বিভাজ্য নয়।২২-এর কাছাকাছি সংখ্যা ২৭, যা ৯ দ্বারা বিভাজ্য।২৭ - ২২ = ৫ স্থানে ৫ বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে।প্রশ্ন: সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, যা ৬ দ্বারা বিভাজ্য।সমাধান:সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯৯৯৯।প্রদত্ত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ৯ + ৯ + ৯ + ৯ + ৯ + ৯ + ৯ = ৬৩, যা ৩ দ্বারা বিভাজ্য। কিন্তু প্রদত্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৯, যা ২ দ্বারা বিভাজ্য নয়। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ০ বা জোড় সংখ্যা হলে এবং অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে। সুতরাং, প্রাপ্ত সংখ্যা ৯৯৯৯৯৯০ ও ৯৯৯৯৯৯৬ এদের মধ্যে বৃহত্তম সংখ্যা ৯৯৯৯৯৯৬।নির্ণেয় সংখ্যা ৯৯৯৯৯৯৬।উত্তর: ৯৯৯৯৯৯৬।# সাদিয়াকে তার গৃহশিক্ষক দুটি সংখ্যা লিখতে বলায় সে ৭৮১৬৭৬০ ও ৮৫৩৫০ লিখল।প্রশ্ন: ক. প্রথম সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য কি না, যাচাই করো। ২খ. ৮৫৩৫০ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য কি না যাচাই করো। ৪গ. সাদিয়ার লেখা দুটি সংখ্যা ৩ দ্বারা বিভাজ্যতা আলোচনা করো। ৪সমাধান:ক. প্রথম সংখ্যাটি ৭৮১৬৭৬০প্রদত্ত সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক ৬০; যা ৪ দ্বারা বিভাজ্য।সুতরাং, ৭৮১৬৭৬০ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য।খ. ৮৫৩৫০প্রদত্ত সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০। যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০ অথবা ৫ থাকে, তবে সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে।সুতরাং, ৮৫৩৫০ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য। গ. ৭৮১৬৭৬০প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল (৭ + ৮ + ১ + ৬ + ৭ + ৬ + ০) = ৩৫, যা ৩ দ্বারা বিভাজ্য নয়।সুতরাং, ৭৮১৬৭৬০ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয়।আবার, ৮৫৩৫০প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল (৮ + ৫ + ৩ + ৫ + ০) = ২১ যা, ৩ দ্বারা বিভাজ্য৮৫৩৫০ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য।# ষষ্ঠ শ্রেণীর অঙ্ক শিক্ষিকা ১০ থেকে বড় কিন্তু ৫০ থেকে ছোট সংখ্যা লিখে ছাত্রছাত্রীদের বললেন, সংখ্যাগুলোর মধ্যে কিছু মৌলিক ও কৃত্রিম সংখ্যা রয়েছে।প্রশ্ন: ক. মৌলিক সংখ্যা কাকে বলে?খ. মৌলিক সংখ্যাগুলো লেখো।গ. কৃত্রিম সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো লেখো।সমাধান:ক. যেসব সংখ্যার ১ ও ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না, তাদের মৌলিক সংখ্যা বলে।খ. ১০ থেকে বড় ৫০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো১১, ১৩, ১৭, ১৯, ২৩, ৩১, ৩৭, ৪১, ৪৩ ও ৪৭।গ. কৃত্রিম সংখ্যাগুলো হলো ১২, ১৪, ১৫, ১৬, ১৮, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ৩০, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৮, ৩৯, ৪০, ৪২, ৪৪, ৪৫, ৪৬, ৪৮ ও ৪৯।এই সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ৪৫ ও ৪৮।