৬ষ্ঠ শ্রেণীর পড়াশোনা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকাপ্রিয় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শুভেচ্ছা রইল। আজ বাংলা প্রথম পত্রের নতুনদা গল্পের ওপর আলোচনা করা হলো।বহুনির্বাচনী প্রশ্ন: ১. নতুনদা শ্রীকান্তের আলোয়ান ব্যবহার করেন—ক. শীত নিবারণের জন্য খ. বসার জন্য গ. শরীর মোছার জন্য খ. পা মোছার জন্য ২. নতুনদা গল্পে চিত্রিত হয়েছে এক শহুরে বাবুর— ক. দাম্ভিকতা খ. নির্মমতা গ. অশালীনতা নিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii ঘ. i, ii ও iiii ৩. দস্তানা বলতে কী বোঝায়? ক. পায়ের মোজা খ. হাতের মোজা গ. হাতের ঘড়ি ঘ. আঙুলের আংটি৪. নুতনদার পানিতে নামার কারণ কী?ক. কুকুরের ভয়ে খ. বাঘের ভয়ে গ. শিয়ালের ভয়ে ঘ. ডাকাতের ভয়ে ৫. নতুনদা গল্পের বিষয়বস্তু কী? ক. মানবতার বহিঃপ্রকাশ খ. উত্কট স্বার্থপরতা গ. মূর্তিমান সংকট ঘ. নৈতিকতা ও সহিষ্ণুতা ৬. ‘ঘাট যে জনশূন্য’—কারণক. তখন রাত্রিবেলা—কেউ নেই খ. নতুনদা কুকুরের তাড়া খেয়ে পানিতে গ. নতুনদা মারা গেছেকোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. কোনোটি নয়৭. মুদির দোকানে কে গেল?ক. শ্রীকান্ত খ. ইন্দ্র গ. বড়দা ঘ. নতুনদা ৮. ‘প্রায়শ্চিত্ত বলতে কী বোঝায়?ক. চিত্তশুদ্ধি খ. ধ্যান গ. পূজা ঘ. অর্ঘ্যপ্রদান ৯. শরত্চন্দ্রের উপাধি কী?ক. বিশ্বকবি খ. বনফুল গ. অপরাজেয় কথাশিল্পী ঘ. সমাজসেবী কথাশিল্পী ১০. কে তামাক সাজাতে লেগে গেল?ক. নতুনদা খ. ইন্দ্র গ. বড়দা ঘ. ছোটদা ১১. ইন্দ্র কীভাবে নতুনদাকে উদ্ধার করল?ক. সহজে খ. মাটিতে আছড়িয়ে গ. পানিতে ঝাঁপিয়ে পড়ে ঘ. নৌকায় করে সঠিক উত্তর: ১। ক ২। ক ৩। খ ৪। ক ৫। খ ৬। খ ৭। খ ৮। ক ৯। গ ১০। গ ১১। গ।নিচের অংশটুকু পড় এবং প্রশ্নের উত্তর দাও। নতুনদার অভিজ্ঞতায় ইন্দ্র ঈষত্ ম্লান হাসিয়া কহিল, ‘দাঁড়! কারুর সাধ্যি নেই নতুনদা। এই স্রোত ঠেলে উজান বেয়ে যায়। আমাদের ফিরতে হবে।’ প্রস্তাব শুনিয়া নতুনদা এক মুহূর্তে একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন, ‘তবে আনলি কেন হতভাগা? যেমন করে হোক তোকে পৌঁছে দিতেই হবে। আমার থিয়েটারে হারমনিয়াম বাজাতেই হবে। তারা বিশেষ করে ধরেছে।’ ইন্দ্রের অবস্থা সংকট অনুভব করিয়া আস্তে আস্তে কহিলাম, ‘ইন্দ্র, গুন টেনে নিয়ে গেলে হয় না?’ বাবু অমনি দাঁত-মুখ ভেংচাইয়া বলিলেন, তবে যাও না, টানোগে নাহে। জানোয়ারের মতো বসে থাকা হচ্ছে কেন? সৃজনশীল প্রশ্ন:ক. ওপরের কথাগুলোর লেখক কে? খ. দাঁড়! কারুর সাধ্যি নেই নতুনদা, ‘এই স্রোত ঠেলে উজান বেয়ে যায়’—উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। গ. ওপরের অংশে উল্লিখিত ‘দাঁড় টানা’ ও ‘গুন টানা’ নৌকা চালানোর এই কৌশলের মধ্যে কোনটি সুবিধাজনক বলে তুমি মনে কর—যুক্তি দিয়ে লেখো।খ. ‘তবে যাও না, টানো গে নাহে! জানোয়ারের মতো বসে থাকা হচ্ছে কেন?’—এই উক্তি অবলম্বনে নতুনদার চরিত্র বিশ্লেষণ করো। উত্তর: ক. ওপরের অংশের লেখকের নাম শরত্চন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর: খ. উজান হচ্ছে যেদিক থেকে স্রোত আসে, সেদিকে নৌকা বেয়ে যাওয়া। এটা খুব কষ্টের কাজ। কারণ স্রোতের ধাক্কায় নৌকা পিছে চলে আসে।উত্তর: গ. দাঁড় টানা এবং গুন টানা নৌকা চালানোর দুটি পৃথক কৌশল। দাঁড় টানা হচ্ছে বৈঠা বেয়ে যাওয়া এবং গুন টানা হচ্ছে নৌকার রশি ধরে টেনে নিয়ে যাওয়া। তবে দাঁড় টানা অপেক্ষাকৃত সহজ, যদি স্রোতের দিকে যাওয়া যায়। কারণ স্রোত নৌকাকে গন্তব্যের দিকে ঠেলে নিয়ে যায়। স্রোতের অনুকূলে নৌকা চালানো সহজ। কিন্তু প্রতিকূলে খুব কঠিন। কেননা স্রোত নৌকাকে অনুকূলে ঠেলে নিতে চায়। প্রতিকূলে ঠেলতে তাই দাঁড় টানা বা গুন টানা কঠিন হয়ে পড়ে। উত্তর: ঘ. উক্তিটিতে নতুনদার স্বার্থপরতার পরিচয় ফুটে উঠেছে। কারণ অবস্থায় বোঝা যায়, দাঁড় বেয়ে যাওয়া সম্ভব নয়। যেতে হলে গুন টেনে ধীরে ধীরে যেতে হবে। এটা খুব কষ্টকর ব্যাপার। তবু নতুনদার কোনো সহানুভূতি ইন্দ্র বা শ্রীকান্তের প্রতি দেখা যায় না। শহুরে বাবু সেজে পটের ছবির মতো বসে থাকে। ইন্দ্র তাকে একবার হাল ধরতে বলায় জবাব দেয়, সে দস্তানা খুলে এই ঠান্ডায় নিউমোনিয়া বাধাতে পারবে না। এমনকি দস্তানা নষ্ট হয়ে যাবে বলে সে ওদের কোনো কাজে সাহায্য করতে পারবে না। উপরন্তু ওদের প্রতি মেজাজ চড়া করে। কিন্তু কম বয়সী দুটি বালকের ওপর নতুনদার এই আচরণ খুব নিষ্ঠুরতার পরিচয় বহন করে। তাকে বোধহীন মানুষ বলেও অ্যাখ্যা দেওয়া যায়।