ইলেক্ট্রনিকসের জাদুর ছোঁয়ায়প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইলেক্ট্রনিকসের জাদুর ছোঁয়ায় প্রবন্ধ থেকে বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করা হল।নিচের অংশটুকু পড়ো এবং প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও।আজকাল অনেক স্বয়ংক্রিয় খেলনা দেখা যায়, যার মূল প্রাণকেন্দ্র হচ্ছে ইলেকট্রনিকস। এ ছাড়া ‘ভিডিও গেমস’, ‘কম্পিউটার গেমস’ ইত্যাদিও ইলেকট্রনিকসের অবদান। এমনকি আন্তর্জাতিক খেলাধুলার শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতার ফলাফল চুলচেরা বিশ্লেষণে যে স্লো মোশন রিপ্লে করা হয়, তাও হচ্ছে ইলেকট্রনিকসের কল্যাণে। বিশ্বকাপ, এশিয়াড, অলিম্পিক, গেমস ইত্যাদি আজ যে আমাদের ড্রইংরুমে এসে পৌঁছেছে তা কি ইলেকট্রনিকস ছাড়া ভাবা যায়?প্রশ্ন: ‘স্বয়ংক্রিয়’ অর্থ কী? (ক) নিজে নিজে তৈরি হতে পারে (খ) সাহায্য করতে পারে (গ) তারযুক্ত নয় যা (ঘ) যা নিজে নিজে চলতে পারে।প্রশ্ন: ইলেকট্রনিকসের সাহায্যে আমরা কীভাবে অলিম্পিক গেমস উপভোগ করতে পারি? (ক) টেলিভিশনে ডিশ এন্টেনা ব্যবহার করে (খ) সরাসরি স্টেডিয়ামে উপস্থিত হয়ে (গ) বাংলাদেশ টেলিভিশন সংযোগের মাধ্যমে (ঘ) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে।প্রশ্ন: ‘স্লো মোশন রিপ্লে’ বলতে কী বোঝায়? (ক) কোনো খেলাকে আস্তে আস্তে ব্যবহার করা (খ) ধীরে ধীরে কোনো কিছুর উত্তর দেওয়া (গ) কোনো খেলাকে ধীরগতিতে পুনরায় দেখা (ঘ) খেলার প্রধান প্রধান অংশ পুনরায় দেখা।নিচের অংশটুকু পড়ো এবং প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও।রফিক বহুতল আবাসিক দালানের লিফটে চড়েছে। লিফটটা কোন মুহূর্তে কোন তলায় আছে, সেটা জানিয়ে দিচ্ছে ইলেকট্রনিকস। লিফটের দরজা যে স্বয়ংক্রিয়ভাবে খুলছে ও বন্ধ হচ্ছে সেটা কে করছে? তাও ইলেকট্রনিকস। এমনকি পাঁচ তলার বাসিন্দা নিচের তলায় দাঁড়িয়ে রিমোট কন্ট্রোল ব্যবহার করে তার ফ্ল্যাটের লোকজনকে তার আগমন সংবাদ জানাতে পারে। সেটাও কিন্তু ইলেকট্রনিকসের বদৌলতে।প্রশ্ন: বহুতল আবাসিক দালানে ব্যবহূত লিফট কিসের অবদান? (ক) কম্পিউটারের (খ) ইলেকট্রনিকসের (গ) তথ্যপ্রযুক্তির (ঘ) রিমোট কন্ট্রোলেরপ্রশ্ন: রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা হয় কোনটি? (ক) মোটরগাড়ি (খ) অ্যারোপ্লেন (গ) টেলিভিশন (ঘ) টেলিফোন# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল