পাখিদের নিয়েপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের পাখিদের নিয়ে প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: খ. বন উজাড় হয়ে যাওয়ার ফলে আমাদের কী ধরনের ক্ষতি হচ্ছে? অনুচ্ছেদের আলোকে লিখো।উত্তর ক. জনসংখ্যা বৃদ্ধিই আমাদের বন উজাড় হওয়ার প্রধান কারণ। ঘরবাড়ি, চাষাবাদ, জ্বালানি ইত্যাদির চাহিদা বৃদ্ধির কারণে বন উজাড় হয়ে যাচ্ছে।উত্তর: খ. বন ক্রমশ উজাড় হওয়ায় পশুপাখির আবাসস্থল হ্রাস পাচ্ছে। ফলে এরা বিলুপ্তির শিকার হচ্ছে। এ ছাড়া বন উজাড় হওয়ার ফলে নানা ধরনের পরিবেশ বিপর্যয় ঘটছে, যা পশুপাখির অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।প্রশ্ন: গ. ওপরের অনুচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি, দিন দিন পশুপাখি বিলুপ্ত হচ্ছে। এগুলো রক্ষা করার জন্য আমাদের কী ধরনের উদ্যোগ নেওয়া দরকার বলে তুমি মনে করো।উত্তর: গ. সুস্থ-সুন্দর জীবন যাপন ও পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষের ভূমিকা অপরিসীম। কিন্তু অতিমাত্রায় বৃক্ষনিধন ও পরিবেশ বিপর্যয়ের ফলে আমাদের পশুপাখিই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ক্ষেত্রে নিচের পদক্ষেপগুলো নেওয়া সংগত বলে আমি মনে করি—১. অবাধে বৃক্ষনিধন বন্ধ করতে হবে।২. শখ কিংবা ব্যবসার উদ্দেশ্যে পশুপাখি শিকার বন্ধ করতে হবে।৩. বনের মধ্যে কিংবা এর আশপাশে কারখানা স্থাপন করা যাবে না।৪. পশুপাখির আবাসস্থল যেন রক্ষা করা যায়, সে উদ্যোগ গ্রহণ করতে হবে।সর্বোপরি পরিবেশ রক্ষা ও বন-সম্পদ বিকাশে আমাদের সবাইকে সচেতন হতে হবে।