বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকানীলনদ আর পিরামিডের দেশনিচের অংশটুকু পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।উটের চোখের ওপর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে। ভয় পেয়ে গিয়েছিলুম। আর কেনই বা পাব না বলো? মরুভূমি সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যে পড়েছি ছেলেবেলায়। তৃষ্ণায় সেখানে বেদুইন মারা যায়, মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে, উটের জমানো জল খেয়ে প্রাণ বাঁচানোর জন্য।প্রশ্ন: ক) উদ্ধৃতাংশে কোন দেশ ভ্রমণের কাহিনি বর্ণিত হয়েছে?প্রশ্ন: খ) ‘ভয় পেয়ে গিয়েছিলুম।’ লেখক কেন ভয় পেয়েছিলেন?প্রশ্ন: গ) উদ্ধৃতাংশটিকে সাধু ভাষায় রূপান্তরিত করো। প্রশ্ন: ঘ) উট পুত্রের চেয়ে প্রিয়তর হওয়ার কারণ বিশ্লেষণ করো।উত্তর: ক) উদ্ধৃতাংশে মিসর দেশ ভ্রমণের কাহিনি বর্ণিত হয়েছে।উত্তর: খ) উটের চোখে মোটরের হেডলাইট পড়ে চোখ দুটো সবুজ হয়ে গিয়েছিল। তাই লেখক বলেছেন, ‘ভয় পেয়ে গিয়েছিলুম।’উত্তর: গ) উদ্ধৃতাংশটি সাধু ভাষায় রূপান্তর করা হলো।উটের চোখের ওপর মোটরের হেডলাইট পড়িয়া চোখ দুটি সবুজ হইয়া আমাদের চোখে ধরা দিয়াছে। ভয় পাইয়া গিয়াছিলাম। আর কেনই বা পাইব না বল? মরুভূমি সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যা পড়িয়াছি ছেলেবেলায়। তৃষ্ণায় সেইখানে বেদুইন মরিয়া যায়, মৃত্যু হইতে নিষ্কৃতি পাইবার জন্য বেদুইন তাহার পুত্র হইতে প্রিয়তর উটের গলা কাটিয়া ফেলে, উটের জমাইয়া রাখা জল খাইয়া প্রাণ বাঁচাইবার জন্য।উত্তর: ঘ) মরুভূমি দিনের বেলায় প্রচণ্ড গরম হয়ে ওঠে তেমনি রাতের বেলায় প্রচণ্ড শীত। এ তপ্ত মরুভূমির মাঝে উটই একমাত্র বাহন। জীবিকা অর্জনের বাহন হিসেবেও উটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরুভূমির বুকে উট অনেক দিন পানি ছাড়া বাঁচতে পারে। এ ছাড়া প্রয়োজনীয় পানিও সংরক্ষণ করতে পারে উট। অপর দিকে মানুষের সবচেয়ে প্রিয় তার নিজের জীবন। জীবন বাঁচাতে পানির কোনো বিকল্প নেই। মরুভূমিতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে উটের বিকল্প নেই। ফলে মরুভূমিতে উট পুত্রের চেয়ে প্রিয় হয়ে ওঠে।