৬ষ্ঠ শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুখপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের সুখ কবিতার বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করবে এবং সঠিক উত্তর ছাপা হলে মিলিয়ে দেখবে।নিচের অংশটুকু পড়ো এবং ১ থেকে ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘আপনারে লয়ে বিব্রত রহিতেআসে নাই কেহ অবনী পরে,সকলের তরে সকলে আমরা,প্রত্যেকে মোরা পরের তরে।’১। আমাদের সবার কার জন্য নিবেদিত থাকা উচিত?ক) নিজের জন্য খ) আপনজনের জন্য গ) ছেলেমেয়ের জন্য ঘ) সবার জন্য২। আমাদের প্রত্যেকের কার জন্য কী রকম কাজ করা উচিত?ক) পরের কল্যাণের জন্য খ) নিজের কল্যাণের জন্য গ) পরের ক্ষতিসাধনের জন্য ঘ) নিজের স্বার্থ হাসিলের জন্য৩। উপরের উক্তিতে কবি কোন নীতিটির কথা উল্লেখ করেছেন?ক) একতাই বল খ) একা একা চলো গ) দলবেঁধে চলো ঘ) হাসিমুখে চলোনিচের অংশটুকু পড়ো এবং ৪ থেকে ৬ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দাও।‘কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া সময় অঙ্গন সংসার এই,যাও বীরবেশে কর গিয়া রণযে জিনিসে সুখ লভিবে সে-ই।’৪। সংসারকে এখানে কী বলে উল্লেখ করা হয়েছে?ক) শান্তির স্বর্গ খ) পাপের আধার গ) যুদ্ধক্ষেত্র ঘ) অশান্তির উৎস৫। কে সুখলাভ করবে?ক) জীবনযুদ্ধে যে জয়লাভ করবে খ) যে যুদ্ধ করবে না গ) যে যুদ্ধকৌশল জানে ঘ) যে চালাক প্রকৃতির৬। কার্যক্ষেত্র এখানে কেমন বলে উল্লেখ করা হয়েছে?ক) সংকীর্ণ খ) বিশাল গ) যুদ্ধক্ষেত্র ঘ) অশান্তির উৎসনিচের পঙিক্তগুলো পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।করিমকে সমাজের সব শ্রেণীর লোক ভালোবাসে। কারণ সে সমাজের সবার দুঃখ-কষ্টে সব সময়ই এগিয়ে আসে। সে উপলব্ধি করে, অন্যের কল্যাণে আত্মনিয়োগ করার মধ্যেই প্রকৃত সুখ নিহিত।৭। কোনটির মধ্যে প্রকৃত সুখ নিহিত আছে?ক) নিজের স্বার্থ দেখার মধ্যে খ) অন্যের কল্যাণে আত্মনিয়োগের মধ্যে গ) আত্মীয়স্বজনের স্বার্থের মধ্যে ঘ) কোনোটাই নয়৮। কাকে সমাজের সবাই বেশি ভালোবাসে?ক) পরোপকারীকে খ) যে নিজের স্বার্থ দেখে গ) যে নিজের লোকের স্বার্থ দেখে ঘ) ক+খ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল