৬ষ্ঠ শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুখপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের সুখ কবিতার সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেঁদো না আর, যতই কাঁদিবে, যতই ভাবিবেততই বাড়িবে হূদয়ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে।প্রশ্ন: ক. হিত উপদেশমূলক এই কবিতাটির রচয়িতা কে? প্রশ্ন: খ. ‘সকলের তরে সকলে আমরা’—চরণটির অর্থ কী? প্রশ্ন: গ. উদ্দীপক থেকে তুমি কী শিক্ষা গ্রহণ করেছ এবং তা কাজে লাগিয়ে তুমি কীভাবে সুখী হতে পারবে? উত্তর: ক. হিত উপদেশমূলক এই কবিতাটির রচয়িতা হলেন বিশিষ্ট মহিলা কবি কামিনী রায়। উত্তর: খ. ‘সকলের তরে সকলে আমরা’—চরণটির অর্থ হলো, ব্যক্তিগত সুখের চিন্তা না করে অপরের সুখ, স্বার্থ ও মঙ্গলের চিন্তা করা এবং প্রয়োজনবোধে নিজের জীবন বিলিয়ে দেওয়া। কেননা মানুষ মানুষের জন্য। তাই আমাদের প্রতিটি মানুষেরই উচিত, সবার জন্য মঙ্গল কামনা করা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।উত্তর: গ. কবি কামিনী রায় রচিত ‘সুখ’ কবিতা একটি হিত উপদেশমূলক কবিতা। এ কবিতায় কবি কাব্যিক ছন্দে আমাদের এ পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেছেন। আমি কবিতাটি পড়ে এ শিক্ষাই লাভ করেছি যে, এ পৃথিবীতে স্বার্থপর ব্যক্তি কখনোই সুখী হতে পারে না। যে লোক অন্যের সুখ-দুঃখে সমব্যথী হয়ে প্রীতি, ভালোবাসা ও কল্যাণের মধ্য দিয়ে নিজেকে ব্যাপৃত রাখতে সক্ষম, সে-ই প্রকৃত সুখী ব্যক্তি। আমার মনে জন্মানো উপলব্ধিকে আরও স্পষ্ট করে এভাবে প্রকাশ করতে পারি—অসুখী, নিজেকে নিয়ে ব্যস্ত/স্বার্থপর ব্যক্তি পরোপকারী ব্যক্তি/অপরের মঙ্গল আকাঙ্ক্ষাপ্রকৃত সুখী।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল