৬ষ্ঠ শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখিদের নিয়েপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের পাখিদের নিয়ে প্রবন্ধ থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১। লেখক গাড়ি থামালে যে লোকটা ছুটে এল, তার পোশাক পরিচ্ছদ কেমন ছিল?i. গায়ে ছিল তালি মারা ও ময়লাযুক্ত লম্বা কোট ii. মাথায় ছিল পুরোনো রং চটা একটা হ্যাট iii. মুখভর্তি ছিল খোঁচাখোঁচা দাড়িকোনটি সঠিক?(ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii২। ‘ত্রস্তপদে’ শব্দের মানে হলো—i. ভীত পদক্ষেপ ii. ভীত পায়ে iii. যে ভয় পেয়েছে এমনকোনটি সঠিক?(ক) i, ii ও iii (খ) i ও iii (গ) i ও ii (ঘ) ii ও iii৩। ঝগড়ুর পারিবারিক অবস্থা কেমন ছিল?i. ঝগড়ু ছিল সম্পদশালী কিন্তু ছদ্মবেশীii. ঝগড়ুর স্ত্রী, পুত্র, সংসার সবই ছিলiii. ঝগড়ু ছিল এ পৃথিবীতে একাকোনটি সঠিক?(ক) iii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii৪। ‘কুচি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি?i. খুব ছোট ছোট টুকরা ii. কুচো iii. এক ধরনের নুড়ি পাথরকোনটি সঠিক?(ক) iii (খ) ii ও iii (গ) i ও ii (ঘ) i, ii ও iii৫। ঝগড়ু খাঁচায় করে যে পাখি নিয়ে যাচ্ছিল, সেগুলোর অবস্থা কীরূপ ছিল?i. সবই আহত ছিলii. কোনোটার ছিল ডানা ভাঙা আবার কোনোটার ছিল পা ভাঙাiii. পাখিগুলো বন্দী অবস্থায় ছিলকোনটি সঠিক?(ক) i ও ii (খ) ii ও iii (গ) i, ii ও iii (ঘ) i ও iii৬। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার বৈশিষ্ট্য কোনটি?i. সাপের মতো জড়ানোii. এ-পাহাড় ও-পাহাড় ছুঁয়েছেiii. উঁচুনিচুকোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল