মহান বিজ্ঞানী জগদীশপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘মহান বিজ্ঞানী জগদীশ’ নামক প্রবন্ধ থেকে একটি সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।জীবনের শেষ কয়েকটি বছর তাঁকে প্রায়ই নানা অসুখে ভুগতে হয়েছে। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর সকালে হঠাৎ হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় তাঁর কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটল। কিন্তু তিনি যে অপরিসীম দান রেখে গেলেন বিশ্ববাসীর জন্য তা অক্ষয় হয়ে থাকবে ইতিহাসের পৃষ্ঠায়। তাঁর অসংখ্য গুণগ্রাহীর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন একজন।ক. অনুচ্ছেদটিতে কার কথা বলা হয়েছে?খ. জগদীশচন্দ্রকে রবীন্দ্রনাথ কীভাবে সম্মান জানিয়েছিলেন?গ. পাশ্চাত্য সমাজসহ সারা বিশ্ব জগদীশচন্দ্রকে কেন শ্রদ্ধাভরে স্মরণ করে?ঘ. ‘তিনি যে অপরিসীম দান রেখে গেলেন বিশ্ববাসীর জন্য তা অক্ষয় হয়ে থাকবে ইতিহাসের পৃষ্ঠায়’—এ উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।উত্তর: ক. অনুচ্ছেদটিতে বাংলাদেশের কৃতী সন্তান জগদীশচন্দ্র বসুর কথা বলা হয়েছে। তিনি ছিলেন সারা বিশ্বের স্বীকৃতি অর্জনকারী প্রথম সফলকাম বাঙালি বিজ্ঞানী।উত্তর: খ. সারা বাঙালি জাতি তথা ভারতবাসীর গর্ব ছিলেন মহান বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন জগদীশচন্দ্রের গুণগ্রাহী। জগদীশচন্দ্র যখন পাশ্চাত্য বিজ্ঞান সমাজে সমাদর ও সম্মানে বিভূষিত হয়েছিলেন, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে সম্মান জানিয়ে লিখেছিলেন—বিজ্ঞান-লক্ষ্মীর প্রিয় পশ্চিম মন্দিরেদূর সিন্ধুতীরেহে বন্ধু গিয়েছ তুমি, জয়মাল্যখানিসেথা হতে আনিদীনহীনা জননীর লজ্জানত শিরেপরায়েছ ধীরে।উত্তর: গ. মহান বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু পৃথিবীর সব মানুষের কাছে ছিলেন এক বিস্ময়। তিনি ছিলেন সারা বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম। তিনি উদ্ভিদের মধ্যে প্রাণশক্তি রয়েছে, এ তত্ত্ব প্রথম আবিষ্কার করেন। তিনি উদ্ভিদের জীবনধারণ ও বংশবৃদ্ধি নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করেন। উদ্ভিদের এই বৃদ্ধি-প্রক্রিয়া শনাক্ত করার জন্য তিনি ক্রেস্কোগ্রাফ নামে এক বিশেষ যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের মাধ্যমে তিনি গাছের বৃদ্ধি পরিমাপ করতে সক্ষম হন। তিনি ইথার তরঙ্গ এবং বিদ্যুৎ বিষয়ে স্বাধীন মতানুসারে মৌলিক গবেষণা শুরু করেন। এর ফলে বিনা তারে সংবাদ প্রেরণের কল্পনা থেকে তিনি বেতার যন্ত্রের সূত্র সর্বপ্রথম আবিষ্কার করেন।তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান প্রতিষ্ঠানে বক্তৃতা দিয়ে অবিশ্বাস্য আবিষ্কারগুলো প্রদর্শন করেন। বিলাতের বিখ্যাত পত্রিকায় নানা বৈজ্ঞানিক প্রবন্ধ লিখে এবং তিনি তাঁর গবেষণালব্ধ ফলাফল বিজ্ঞানীদের দৃষ্টিগোচর করেন। এভাবেই তিনি অর্জন করেন বিশ্বের বিজ্ঞান পরিমণ্ডলের শ্রদ্ধা, জয়মাল্য, সম্মান ও উপাধি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল