বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাপ্রিয় স্বাধীনতাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলার প্রিয় স্বাধীনতা কবিতার ওপর আলোচনা করা হলো।নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।‘প্রিয় স্বাধীনতা’ কবিতায় কবি তাঁর সোনালি শৈশবকে স্মরণ করেছেন। তাঁর ইচ্ছে জাগে ছেলেবেলার মতো মেঘনা নদীর বাঁকে ঘুড়ে বেড়াতে। গ্রামের আনন্দই একমাত্র চিত্র নয়। গ্রামের আনন্দই অন্ধকার। কবির ভাষায়—শত যুগের ঘন আঁধারগাঁয়ে আজো আছে।প্রশ্ন: ক) ‘প্রিয় স্বাধীনতা’ কবিতায় কোন কবি তাঁর শৈশবকে স্মরণ করেছেন?প্রশ্ন: খ) উদ্ধৃতাংশে ‘সোনালি শৈশব’ বলতে কী বোঝানো হয়েছে—ব্যাখ্যা করো।প্রশ্ন: গ) ‘শত যুগের ঘন আঁধার/গায়ে আজো আছে।’ গাঁয়ের এই আঁধার দূর করার জন্য কী ধরনের পদক্ষেপ নিতে হবে?উত্তর: ক) ‘প্রিয় স্বাধীনতা’ কবিতায় কবি শামসুর রাহমান তাঁর শৈশবকে স্মরণ করেছেন।উত্তর: খ) কবি শামসুর রাহমান তাঁর ‘প্রিয় স্বাধীনতা’ কবিতায় শৈশবকে স্মরণ করেছেন। শৈশবের স্মৃতিময়তার কথা বলতে গিয়ে কবি আবেগে আপ্লুত হয়েছেন। তাঁদের গ্রামের বাড়িতে শৈশবের যে স্মৃতিময় দিনগুলো কেটেছে, তিনি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যেভাবে তাঁর শৈশবকে পার করেছেন, কবির সেই শৈশবের স্মৃতিমাখা দিনগুলোকেই ‘সোনালি শৈশব’ বলে অভিহিত করা হয়েছে।উত্তর: গ) চিরন্তন সৌন্দর্যের ভান্ডার গ্রামবাংলা। কিন্তু গ্রাম এখনো রয়েছে পশ্চাৎপদতা ও অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন। চরম দুঃখ-দুর্দশায় ও আঁধারে জর্জরিত তাদের জীবন। এই আঁধার দূরীভূত করার জন্য শিক্ষার আলো জ্বালাতে হবে, উন্নত জীবন সম্পর্কে গ্রামের নিরীহ মানুষকে অবহিত করতে হবে এবং এসব কাজে আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে। প্রক্রিয়াটিকে নিচে দেওয়া হলো—১. শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। ২. আধুনিক সুযোগ-সুবিধার সঙ্গে গ্রামকে যুক্ত করতে হবে। ৩. গ্রামের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। ৪. কুসংস্কারমুক্ত সমাজ গঠনে সচেতনতা তৈরি করতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল