৬ষ্ঠ শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাপ্রিয় স্বাধীনতাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের সৃজনশীল পদ্ধতির একটা নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।প্রশ্ন: গ) উদ্ধৃতাংশের গ্রামবাংলার প্রকৃতির ছবির সঙ্গে তোমার পরিচিত একটি গ্রামের প্রকৃতির সম্পর্ক লেখো।উত্তর: গ) কবি শামসুর রাহমান তাঁর আলোচ্য কবিতায় যে গ্রামের বর্ণনা দিয়েছেন তার নাম পাড়াতলী। আর আমার পরিচিত গ্রামের নাম হলো শাকদহ। গ্রামটি রূপসা নদীর তীরে অবস্থিত। সেখানকার প্রকৃতি অতি মনোরম। নদ-নদী আর পুকুর-ডোবা ও বিল-ঝিলে ঘেরা সেখানকার পরিবেশ। নদীর পাড়ে রাতের বেলা রুপালি চাঁদের ঝলকানো চমক মনকে দোলায়িত করে। ঝোপঝাড়ে ডেকে ওঠে ঝিঁঝি পোকা। ধানের গন্ধে মুখরিত হয় পুরো গ্রাম। চারদিকে শোনা যায় পাখপাখালির কলরব। ফুলে ফুলে নানা জাতের প্রজাপতির মেলা। এই গ্রামের মানুষের মধ্যে আগের মতো আর অজ্ঞানতার অন্ধকার নেই। কেননা সেখানে শিক্ষার আলো পৌঁছে গেছে এবং সবাই মোটামুটি সচেতন হতে শিখেছে। সব মিলিয়ে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মনকে আঁকড়ে ধরে।প্রশ্ন: ঘ) ‘বসবে আবার দুচোখ জুড়ে/প্রজাপতির মেলা’—পঙিক্ত দুটির ভাবার্থ বিশ্লেষণ করো।উত্তর: ঘ) কবি শামসুর রাহমানের ‘প্রিয় স্বাধীনতা’ কবিতাটি কবির শৈশবের স্মৃতিমাখা একটি কবিতা। এ কবিতায় কবির শৈশবের ভালোলাগার স্মৃতি পাওয়া যায়। কবি তাঁর শৈশবমাখা মধুর দিনগুলোর কথা ভুলতে পারেননি। তাই একদিন এক হলদে পাখির ডাকে কবির মন আনচান করে ওঠে। হাতছানি দিয়ে ডাকে সবুজ-শ্যামল গ্রামখানি। বিকেলের আলোয় লুকোচুরি খেলা। বাঁশবাগানের ওপর চাঁদের অপরূপ হাসি। সে হাসিতে দূর হয়ে যেত রাতের আঁধার। ঝোপঝাড়ে ঝিকিমিকি জোনাকি পোকার আলো। পাকা ধানের গন্ধে মুখরিত সারা গ্রাম। সব মিলিয়ে শৈশবের স্মৃতি দুচোখে শ্যামল-সবুজের মুগ্ধতা কবিকে আন্দোলিত করে তোলে।