ইলেক্ট্রনিকসের জাদুর ছোঁয়ায়প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইলেক্ট্রনিকসের জাদুর ছোঁয়ায় প্রবন্ধ থেকে বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করা হল।নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রহিম একা টেলিভিশন দেখছিল। রিমোট কন্ট্রোলের বোতাম চেপে চেপে সে বিভিন্ন চ্যানেল পরিবর্তন করার সময় হঠাৎ দেখল, একটি চ্যানেল চীনে ভূমিকম্প হওয়ার সংবাদ সরাসরি দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে সে তার বাবা-মাকে ফোনে সংবাদটি জানাল। অতঃপর সে আরও বিস্তারিত জানার জন্য কম্পিউটার চালু করে ইন্টারনেটে প্রবেশ করল।প্রশ্ন: ক) টেলিভিশনের রিমোট কী ধরনের সামগ্রী?প্রশ্ন: খ): শিক্ষা ক্ষেত্রে টেলিভিশন কেন গুরুত্বপূর্ণ?প্রশ্ন: গ) রহিমের জীবনে ইলেকট্রনিক সামগ্রীর প্রভাব ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ) তথ্যসংগ্রহে ইন্টারনেটের গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ক) টেলিভিশনের রিমোট হলো একটি দূরবর্তী যন্ত্র; যার দ্বারা দূর থেকে টেলিভিশন চালানো যায়।উত্তর: খ) শিক্ষা ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব অপরিসীম। কারণ, টেলিভিশনের মাধ্যমে আমরা নানা রকম শিক্ষামূলক প্রোগ্রাম দেখতে পারি। আর এসব শিক্ষামূলক প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা নিয়ে ব্যক্তিজীবনে, সমাজজীবনে এমনকি রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে পারি।উত্তর: গ) বর্তমান যুগ বিজ্ঞানের। এ যুগ বিজ্ঞানের নানা আবিষ্কারে পরিপূর্ণ। আর সেই সূত্রে প্রতিটি মানুষের জীবনে ইলেকট্রনিক সামগ্রীর প্রভাব অপরিসীম। এমন প্রভাব আমরা একজন রহিমের মাধ্যমে উপলব্ধি করতে পারি। রহিম প্রথমে টেলিভিশন যন্ত্রটি দ্বারা ভূমিকম্পের ঘটনা জানতে পারে। এরপর সেই ব্যাপারটি সে তার বাবা-মাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেয়। আবার সে ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত জানার জন্য কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে আরও অনেক তথ্য জানে। এভাবে দেখা যায় রহিমের জীবনে ইলেকট্রনিকসের প্রভাব অপরিসীম।উত্তর: ঘ) তথ্যসংগ্রহে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। ইন্টারনেটের মাধ্যমে আমরা খুব দ্রুত তথ্যসংগ্রহ করতে পারি। পৃথিবীতে কখন, কোথায়, কী ঘটছে তা আমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি। ইন্টারনেট আমাদের যোগাযোগের অত্যাধুনিক মাধ্যম। যে মাধ্যমে যখন যা ইচ্ছা, তা-ই আমরা সংগ্রহ করতে পারি। আমাদের ব্যক্তি তথা সমাজ, এমনকি রাষ্ট্রীয় জীবনের প্রয়োজনীয় তথ্য আমরা খুব দ্রুত ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করতে পারি। আমাদের শিক্ষাজীবনেও নানা রকম গবেষণামূলক কাজে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবসা-বাণিজ্যসহ এমন কোনো দিক নেই, যা আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারি না। মানুষের জীবন চলার পথে যখন যে তথ্য প্রয়োজন, আমরা ইন্টারনেটের মাধ্যমে তা সংগ্রহ করে থাকি। সুতরাং তথ্যসংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম।