বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাএক সূত্রেপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।নিচের অংশটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।আর মাত্র পাঁচ-ছটি খড়ের চাল ওঠানো বাকি। সারা দিন মেহনত শেষে সবাই খাঁ-বাড়ির দহলিজে জমায়েত হয়েছিল। উদ্দেশ্য অবসর উপভোগ, যুক্তি-পরামর্শ, কাজের হিসাব গ্রহণ ইত্যাদি। সেই সময় প্রাঙ্গণে একজন আগন্তুক উপস্থিত হলেন।প্রশ্ন: ক. আগন্তুক কে? প্রশ্ন: খ. মেহনত শেষে বলতে কীসের মেহনতের কথা বলা হয়েছে? বুঝিয়ে লেখো। প্রশ্ন: গ. কাজের শেষে অবসর উপভোগ, যুক্তি-পরামর্শ ও কাজের হিসাব গ্রহণ দরকার কেন? যুক্তিসহ উপস্থাপন করো। প্রশ্ন: ঘ. কোনো মহৎ কাজ শুরুর পূর্বে যুক্তি-পরামর্শের আবশ্যিকতা সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো।উত্তর: ক. আগন্তুক ছিলেন কো-অপারেটিভ ইন্সপেক্টর।উত্তর: খ. তুফানে উড়ে যাওয়া ঘর তুলতে সবাই সারা দিন কাজ করেছে, এটাকে মেহনত বলা হয়েছে।উত্তর: গ. যেকোনো কাজ করতে গেলে একটা পরিকল্পনা থাকে। আর সে পরিকল্পনা অনুসারে কাজ এগিয়ে যায়। তাই একটা বিশেষ সময় পর সকলে বসে কাজের অগ্রগতি সম্পর্কে পরামর্শ করলে কাজের একটি পূর্ণচিত্র ফুটে ওঠে। তখন ত্রুটিগুলো চিহ্নিত করা যায় এবং ভালোভাবে কাজটি সম্পন্ন করা যায়। পরামর্শ না করলে ত্রুটি থাকতে পারে। তাই যুক্তি, পরামর্শ ও কাজের হিসাব গ্রহণ খুব গুরুত্বপূর্ণ। বিষয়টি এভাবে উপস্থাপন করা যায়: ১. সম্মিলিত প্রয়াস কর্মের সম্পাদনাকে সুদৃঢ় করে ২. বিশ্রাম নতুনভাবে কাজের উদ্দীপনা জোগায় ৩. পরামর্শ ৪. আসর কাজের হিসাব ধাপে ধাপে কাজ সম্পাদনের পথকে গতিশীল করে।উত্তর: ঘ. সমবেত কর্মপ্রচেষ্টায় যুক্তি-পরামর্শের গুরুত্ব অনেক বেশি। পরিকল্পনা থেকে শুরু করে কাজ শেষ পর্যন্ত যুক্তি-পরামর্শ প্রয়োজন। একটা কাজ শুরু করে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে আবার পরামর্শ ও কাজের হিসাব গ্রহণ করলে কাজের গতি বাড়ে এবং কাজ সুনিপুণভাবে সম্পন্ন হতে পারে। তাই আমরা কোনো সমবেত কাজ করতে গেলে অবশ্যই পরামর্শ করে এগোব।