মহাকবি আলাওলপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের মহাকবি আলাওল নাটকের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল। # নিচের অংশটুকু পড়ে ৬-৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।জলপথে চট্টগ্রাম যাওয়ার সময় যুবক আলাওল ও তাঁর পিতা জলদস্যুর হামলার কবলে পড়েন। ঘটনাস্থলে পিতা নিহত হন। আলাওল কোনোক্রমে প্রাণ নিয়ে আরাকানে উপস্থিত হন। সেখানে আরাকান রাজার অশ্বারোহী পদে চাকরি পান। আরাকান রাজ দরবারের প্রতাপশালী অমাত্য কোরেশী মাগনের সঙ্গে পরিচয়ের ফলে আলাওলের জীবনের পরিবর্তন ঘটে।৬. আলাওলের কবি প্রতিভার পরিচয় পেয়ে কে আলাওলের কাব্য রচনায় উৎসাহ দেন?ক. আলাওলের পিতা খ. কোরায়শী মাগন গ. নওয়াজেশ ঘ. সেনাপতি৭. আরাকান রাজার দরবারে কোন পদটি পেয়ে আলাওলের স্বপ্ন পূরণ হয়?i. রাজার অশ্বারোহীর পদ ii. সেনাবাহিনীর নিম্নস্থ পদiii. রাজসভার কবির পদকোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i ও ii৮. আলাওলের পিতা কোন জলদস্যুর হাতে নিহত হন?ক. ওলন্দাজ জলদস্যু খ. ভারতীয় জলদস্যু গ. পর্তুগিজ জলদস্যু ঘ. চাইনিজ জলদস্যু# নিচের অংশটুকু পড়ে ৯-১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।আলাওল বিভিন্ন কাব্যগ্রন্থে তাঁর আত্মবিবরণ লিখে রেখে গেছেন। এর ভিত্তিতে এবং কাল্পনিক ঘটনা ও চরিত্র সন্নিবেশ করে সিকান্দার আবু জাফর মহাকবি আলাওল নামে একটি নাটক রচনা করেন। ওই নাটকের প্রথম দিকের কিছু নির্বাচিত অংশকে সংক্ষিপ্ত পরিমার্জিত করে এখানে সন্নিবেশ করা হয়েছে।৯. ‘মহাকবি আলাওল’ নাটকের ভিত্তি হিসেবে কাজ করে কোনটি?ক. সিকান্দার আবু জাফর রচিত কাব্যগ্রন্থ খ. আলাওল রচিত ঐতিহাসিক গ্রন্থ গ. আলাওল রচিত কাব্যগ্রন্থ ঘ. আরাকান রাজ্যের ঐতিহাসিক পটভূমি১০. ‘আত্মবিবরণ’ শব্দের অর্থ কী?ক. নিজের সম্পর্কে বর্ণনা করা খ. নিজের সম্পর্কে সমালোচনা করা গ. আত্মমর্যাদা ঘ. নিজের সম্পর্কে উচ্চ ধারণা১১. সিকান্দার আবু জাফর রচিত ‘মহাকবি আলাওল’ নাটকটি কোন ধরনের?i. ট্র্যাজেডি নাটক ii. কমেডি নাটক iii. জীবনী নাটককোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii