৬ষ্ঠ শ্রেণীর পড়াশোনা: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকাঅধ্যায়-৭  প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে আজ তোমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বচনী প্রশ্নোত্তর।১. মানবশিশু যে অধিকার নিয়ে জন্মগ্রহণ করে এবং যা অর্জিত হলে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বিকশিত হতে পারে, তাকে বলে— (ক) সামাজিক অধিকার (খ) পারিবারিক অধিকার(গ) মানবাধিকার (ঘ) অর্থনৈতিক অধিকার২. খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা মানুষের কোন অধিকার? (ক) মৌলিক অধিকার (খ) সামাজিক অধিকার (গ) অর্থনৈতিক অধিকার (ঘ) রাজনৈতিক অধিকার৩. জাতিসংঘ সাধারণ পরিষদে কবে শিশু অধিকার সনদ ঘোষণা করা হয়? (ক) ১৯৭৯ সালের ২০ নভেম্বর (খ) ১৯৮৯ সালের ২০ নভেম্বর (গ) ১৯৮৯ সালের ২০ জুন (ঘ) ১৯৮১ সালের ২১ জুন৪. কত বছর পর্যন্ত শিশু ধরা হয়?(ক) ১৬ বছরের নিচে সবাই (খ) ১৮ বছরের নিচে সবাই(গ) ১২ বছরের নিচে সবাই (ঘ) ২০ বছরের নিচে সবাই৫. জাতিসংঘের কোন পরিষদে শিশু অধিকার সনদগুলো গৃহীত হয়েছে? (ক) নিরাপত্তা পরিষদে (খ) সামাজিক পরিষদে (গ) সাধারণ পরিষদে (ঘ) অর্থনৈতিক পরিষদে৬. শিশুর বেঁচে থাকা ও বড় হওয়ার অধিকার রক্ষা করার দায়িত্ব কার?(ক) রাষ্ট্রের (খ) পরিবারের (গ) সমাজের (ঘ) সরকারের৭. কাদের নির্দেশনায় শিশুর স্বাধীন চিন্তাশক্তির বিকাশ, বিবেক-বুদ্ধির বিকাশ ও ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব?(ক) মা-বাবার নির্দেশনায় (খ) প্রতিবেশীর নির্দেশনায়(গ) সমাজের নির্দেশনায় (ঘ) রাষ্ট্রের নির্দেশনায়৮. শিশুরা যাতে সময়মতো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ পায়, সেটা নিশ্চিত করার দায়িত্ব কার?(ক) সমাজের (খ) পরিবারের (গ) মা-বাবার (ঘ) রাষ্ট্রের৯। শিশুকে বিরত রাখতে হবে—(ক) ঝুঁকিপূর্ণ কাজ থেকে (খ) পারিবারিক কাজ থেকে(গ) সামাজিক কাজ থেকে (ঘ) কৃষিকাজ থেকে১০. জাতিসংঘের শিশু অধিকার সনদে মোট ধারা কয়টি?(ক) ৫০টি (খ) ৫৪টি (গ) ৬০টি (ঘ) ৬৪টি১১. নিজস্ব সংস্কৃতি, ধর্ম ও ভাষাচর্চার অধিকার রক্ষা করতে হবে—(ক) সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতির শিশুদের (খ) ভিন্নদেশি শিশুদের (গ) শুধু ধনী পরিবারের শিশুদের (ঘ) শুধু দরিদ্র শিশুদের১২. অধিকার আসলে কিসের স্বাধীনতা ও ক্ষমতা?i. কথা বলার ii. চলাচলের iii. মত প্রকাশের iv. বিচার-বিবেচনারকোনটি সঠিক? (ক) i, ii (খ) i, ii, iii (গ) i, iv (ঘ) i, iii,iv১৩. মানুষের স্বাধীনতা আর অধিকার ভোগের পথে বড় বাধা কী? i. দারিদ্য, ii. অশিক্ষা, iii. বেকারত্ব(ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii, iii১৪. রাষ্ট্রের দায়িত্ব হলো— (ক) নাগরিকের খাদ্য নিশ্চিত করা(খ) নাগরিকের বাসস্থানের ব্যবস্থা করা(গ) নাগরিকের ওষুধের নিশ্চিত করা(ঘ) নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা১৫. শিশু কার পরিচয় ব্যবহারের অধিকারী হবে?(ক) রাষ্ট্রের (খ) মা-বাবার (গ) প্রতিষ্ঠানের (ঘ) সমাজেরনিচের অনুচ্ছেদ পড়ে ১৬-২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:তামিম কারখানায় কাজ করে। তাকে প্রতিদিন ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। এ ছাড়া কাজে মনোযোগ কম দিলে তাকে শারীরিক ও মানসিক শাস্তির শিকার হতে হয়। সে স্কুলে যায় না। কারণ, তার অসুস্থ বাবা ও ছোট ভাইয়ের খাবার তার মায়ের রোজগারে চলে না। এতে তারা পেট ভরে খেতে পায় না।১৬. তামিমের ক্ষেত্রে জাতিসংঘ-ঘোষিত শিশু অধিকার সনদের কোনটি ক্ষুণ্ন হচ্ছে? (ক) সঠিক পরিচয়ের অধিকার (খ) ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার অধিকার (গ) মা-বাবার উপদেশের অধিকার (ঘ) জাতীয়তার অধিকার১৭. তামিম যে শারীরিক ও মানসিক শাস্তির শিকার হচ্ছে, এতে তার কোন অধিকার ক্ষুণ্ন হচ্ছে?(ক) রাজনৈতিক অধিকার (খ) অর্থনৈতিক অধিকার (গ) শিশু অধিকার (ঘ) সামাজিক অধিকার১৮. তামিমের যেসব অধিকার ক্ষুণ্ন হচ্ছে, তা রক্ষা করার দায়িত্ব কার? (ক) মা-বাবার (খ) রাষ্ট্রের (গ) কারখানার মালিকের (ঘ) সবার১৯. তামিমের অবকাশ যাপন, খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ— (ক) অর্থনৈতিক (খ) রাজনৈতিক (গ) পারিবারিক (ঘ) সামাজিক২০. কিসের অভাবে একটি শিশু সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে না? (ক) সামাজিক অধিকার (খ) মানবাধিকার (গ) লেখাপড়ার অধিকার (ঘ) রাজনৈতিক অধিকার।সঠিক উত্তর: ১. গ ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. খ।