অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। ১৬. কোনো সামরিক জোটের সদস্য নয় সারা বিশ্বের এমন দেশগুলোর সংগঠন কোনটি?ক. কমনওয়েলথ খ. আসিয়ান গ. ন্যাম ঘ. ন্যাটো১৭. দুটি দেশের পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে করা চুক্তির নাম কী?ক. দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি খ. বহুপক্ষীয় সহযোগিতা চুক্তি গ. সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি ঘ. শিক্ষা সহযোগিতা চুক্তি১৮. ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, ব্যাধি ও পরিবেশ বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতার জন্য জাতিসংঘের উদ্যোগে ঘোষিত হয়েছে—ক. ইউএনডিপি খ. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য গ. দ্বিপক্ষীয় চুক্তি ঘ. আফ্রিকান ঐক্য সংস্থা১৯. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যকে ইংরেজিতে বলা হয়?ক. Millennium Goals খ. Development Goals গ. Millennium Development Goals ঘ. Millennium Policy২০. ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য’-এর মাধ্যমে পৃথিবীতে সহযোগিতার জন্য কয়টি ক্ষেত্র চিহ্নিত করে কাজ শুরু হয়েছে?ক. ৭টি খ. ৮টি গ. ৯টি গ. ১০টি২১. Millennium Development Goals কত সালে ঘোষিত হয়েছে?(ক) ২০০০ সালে (খ) ২০১০ সালে (গ) ২০০২ সালে (ঘ) ২০০৩ সালে২২. জাতিসংঘের ঘোষণা অনুযায়ী কত সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনের কথা বলা হয়েছে?(ক) ২০২০ সাল (খ) ২০১৫ সাল (গ) ২০২১ সাল (ঘ) ২০১৪ সাল২৩. Millennium Development Goals-এর মূল লক্ষ্য কী?(ক) অর্থনৈতিক উন্নয়ন (খ) বয়স্ক শিক্ষা (গ) দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়া (ঘ) সামাজিক সহযোগিতা২৪. আসিয়ানের বাংলা নাম কী?(ক) দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসমূহের সমিতি (খ) দক্ষিণ এশীয় সমিতি (গ) অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট অর্গানাইজেশন (ঘ) দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন২৫. সার্কের বর্তমান পর্যবেক্ষক দেশ কোনটি?(ক) শ্রীলঙ্কা (খ) মিয়ানমার (গ) ইন্দোনেশিয়া (ঘ) থাইল্যান্ড২৬. Open Market Economy-কে বাংলায় বলা হয়— (ক) খোলাবাজার (খ) বাজার অর্থনীতি (গ) মুক্তবাজার অর্থনীতি (ঘ) মুক্ত অর্থনীতি২৭. কিসের সুবিধার জন্য একটি দেশকে প্রতিবেশী দেশের ওপর নির্ভর করতে হয়?(ক) রাষ্ট্রীয় সুবিধার জন্য (খ) অভ্যন্তরীণ সুবিধার জন্য (গ) বাজার-প্রক্রিয়ার জন্য (ঘ) বন্দরের সুবিধার জন্য২৮. কোন সংগঠনের সদস্যদেশগুলোর নাগরিকেরা এক দেশ থেকে অন্য দেশে অবাধে চলাচল করতে পারে?(ক) আরব লিগ (খ) ইউরোপীয় ইউনিয়ন (গ) আসিয়ান (ঘ) সার্ক২৯. ‘OIC’-এর পূর্ণরূপ কী?(ক) অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ (খ) ইসলামিক অর্গানাইজেশন (গ) অর্গানাইজেশন অব আফ্রিকান কান্ট্রিজ (ঘ) অর্গানাইজেশন অব আমেরিকান কান্ট্রিজ৩০. OAU-এর পূর্ণ নাম কী?(ক) Organization of American Unity(খ) Organization of African Unity(গ) Organization of African Union(ঘ) Organization of Asian Union৩১. ভারতের পর কোন দেশে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি?(ক) ভুটানে (খ) মালদ্বীপে (গ) বাংলাদেশে (ঘ) আফগানিস্তানে৩২. কোন লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিয়েছে?(i) দারিদ্র্য দূর করার লক্ষ্য (ii) সবার জন্য প্রাথমিক শিক্ষা (iii) নারীর ক্ষমতায়ন (iv) প্রযুক্তিগত উন্নয়নকোনটি সঠিক? (ক) i, ii, iv (খ) i, ii, iii (গ) i, ii, iv (ঘ) ii, iii, iv৩৩. বৈশ্বিক ইস্যুতে ভূমিকা রাখে—(ক) জি-এইট (খ) সার্ক (গ) আসিয়ান (ঘ) ওএইউ৩৪. মুক্তবাজার অর্থনীতির ফলাফল—i. অর্থনৈতিক সহযোগিতা ii. সামরিক নির্ভরশীলতা iii. সমুদ্রবন্দরের সুবিধাকোনটি সঠিক? (ক) i, ii (খ) i, iii (গ) i, ii, iii (ঘ) ii, iii৩৫. ‘গ্লোবাল ভিলেজ’ বলা হচ্ছে কোন গ্রহকে?(ক) মঙ্গল গ্রহ (খ) পৃথিবী (গ) শুক্র (ঘ) বৃহস্পতি৩৬. সার্কের সদস্যদেশগুলো হলো—i. ভারত ii. নেপাল iii. মালয়েশিয়া iv. বাংলাদেশকোনটি সঠিক? (ক) i, ii, (খ) ii, iii (গ) i, iii (ঘ) i, ii, ivনিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭-৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:যোগাযোগব্যবস্থা উন্নতির ফলে তামিমের মামা মনসুর সাহেব প্রতিবছর তাঁর চিংড়ির ঘের থেকে মংলা সমুদ্রবন্দর দিয়ে চিংড়ি রপ্তানি করেন।৩৭. কোন ব্যবস্থার উন্নতির ফলে মনসুর সাহেব বিদেশে চিংড়ি রপ্তানির সুযোগ পেলেন?(ক) যোগাযোগব্যবস্থার উন্নতি (খ) প্রযুক্তিগত উন্নতি (গ) বৈশ্বিক গ্রামের ফলে (ঘ) বাণিজ্যিক সুবিধা৩৮. কোন ব্যবস্থার ফলে পৃথিবীর ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র সৃষ্টি হয়েছে?(ক) বাণিজ্য প্রতিযোগিতা (খ) সহস্রাব্দ উন্নয়ন (গ) মুক্তবাজার অর্থনীতি (ঘ) আঞ্চলিক সহযোগিতা৩৯. যে দেশে সমুদ্রের সঙ্গে সংযোগের নিজস্ব কোনো উপায় নেই তাকে কী করতে হবে?(ক) বিভিন্ন আঞ্চলিক সংস্থার সাহায্য নিতে হবে (খ) সমুদ্রবন্দর স্থাপন করতে হবে (গ) প্রতিবেশী দেশের বন্দরের ওপর নির্ভর করতে হয় (ঘ) বন্দর ব্যবহার থেকে বিরত থাকতে হয়৪০. পশ্চিম ইউরোপের দেশগুলো সহযেগিতার লক্ষ্যে প্রথম কী গঠন করেছিল?(ক) ওপেন মার্কেট (খ) জোটনিরপেক্ষ আন্দোলন (গ) কমন মার্কেট (ঘ) দ্বিপক্ষীয় সহযোগিতা।সঠিক উত্তর: ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. খ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. খ ২৯. ক ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. ক ৩৪. গ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. গ ৩৯. গ ৪০. গ।