৬ষ্ঠ শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকানীলনদ আর পিরামিডের দেশনিচের অনুচ্ছেদটি পড়ো এবং এর ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে মিসর একটি। প্রাগৌতিহাসিক যুগ থেকে মিসরের আবহাওয়া শুষ্ক, তাই এ সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি। এ সভ্যতার প্রাচীন শহর কায়রো। চারদিকে মরুভূমি, অদূরে গির্জায় অবস্থিত পিরামিড ও মিসরের ভুবনবিখ্যাত মসজিদ। এসবের আকষর্েণ সারা বিশ্বের পর্যটক ছুটে যায় কায়রো শহরে।প্রশ্ন: ক) মিসরের প্রাচীনতম সভ্যতার একটি নিদর্শনের নাম লেখো।প্রশ্ন: খ) আবহাওয়া শুষ্ক হলে সভ্যতার নিদর্শন নষ্ট হয় না কেন? আলোচনা করো।প্রশ্ন: গ) অনুচ্ছেদটির আলোকে কায়রো শহরের সঙ্গে তোমার জানা একটি শহরের তুলনা করো।প্রশ্ন: ঘ) কায়রো শহর পর্যটকদের কাছে আকর্ষণীয় হওয়ার প্রেক্ষাপট বিশ্লেষণ করো।উত্তর: ক) মিসরের প্রাচীনতম সভ্যতার একটি নিদর্শন হলো পিরামিড।উত্তর: খ) আবহাওয়া শুষ্ক হলেও সেখানে প্রাকৃতিক দুর্যোগ কম হয়। বৃষ্টি, বন্যা, প্লাবন, ভূমিধস প্রভৃতি থাকে না। স্যাঁতসেঁতে হয়ে নষ্টও হয় না। তাই এ কারণে মিসরীয় সভ্যতার নিদর্শনগুলো অক্ষত অবস্থায়ই থাকে।উত্তর: গ) কায়রো শহর স্বপ্নের মতো। কায়রোর সঙ্গে যদি ঢাকার তুলনা করি, তবে দেখতে পাব কায়রো সাজানো-গোছানো পরিপাটি। সেখানে রয়েছে সারি সারি হোটেল, রেস্তোরাঁ, সেখানে নানা রকম খাদ্য। সিনেমা, ড্যান্স রুমও রয়েছে। সেখানে সারা রাত মানুষ গিজগিজ করে নির্ভয়ে। কিন্তু ঢাকায় মানুষ অনেক বেশি এবং রাস্তাঘাট অপরিচ্ছন্ন। যেখানে-সেখানে উৎকট পচা গন্ধ। মানুষ শৌখিন নয়। রাস্তাঘাট সরু এবং সারা বছর ভাঙা থাকে। শহর অপরিকল্পিত। উত্তর: ঘ) কায়রো শহরের চারদিকে মরুভূমি। শহরের কাছেই বিশ্ববিখ্যাত পিরামিড এবং দৃষ্টিনন্দন মসজিদ অবস্থিত। পিরামিড পর্যটকদের আকর্ষণ করে। তা ছাড়া মিসর খুব সাজানো একটি শহর। সেখানে মানুষ অবাধে চলাচল করতে পারে। তা ছাড়া সেখানে রয়েছে নানা খাবারের সমাহার। ভোজনরসিক মানুষের জন্যও কায়রো আকর্ষণীয়। আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই কায়রো পর্যটকদের কাছে আকর্ষণীয়।