বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাপ্রিয় স্বাধীনতাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের কবিতার বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।১. কবি শামসুর রাহমান কোন পত্রিকার সম্পাদক ছিলেন?i. দৈনিক বাংলা ii. দৈনিক গণশক্তি iii. মর্নিং নিউজকোনটি সঠিক?(ক) i (খ) i ও ii (গ) i, ii ও iii (ঘ) ii২. কবি কোথায় ছুটে বেড়ানোর ইচ্ছা পোষণ করেছেন? i. গাছঘেরা পুকুর পাড়েii. মেঘনা নদীর ঘাটে iii. গ্রামের পথবাঁকেকোনটি সঠিক?(ক) i, ii ও iii (খ) iii (গ) ii (ঘ) i ও ii৩. শত যুগ ধরে গ্রামে কেমন অবস্থা বিরাজ করছে?i. পশ্চাৎপদ অবস্থা ii. অজ্ঞানতার অন্ধকারiii. জীবনযাত্রার উন্নত মানকোনটি সঠিক? (ক) i ও ii (খ) i, ii ও iii (গ) iii (ঘ) i৪. কবির গ্রামের বাড়ি কেমন?i. গাছঘেরা ii. পুকুরসমেতiii. পাখির কলরবে মুখরিত কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii৫. প্রিয় স্বাধীনতার অবিচ্ছেদ্য স্মৃতি বোঝাতে যা প্রযোজ্য— i. অসংখ্য শহীদ ii. অসংখ্য মা-বোনের ইজ্জত হারানো iii. সশস্ত্র সংগ্রাম কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iiiনিচের অংশটুকু পড়ো এবং ৬-৭ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও মনে আমার ঝলসে ওঠে/একাত্তরের কথা/পাখির ডানায় লিখেছিলাম—প্রিয় স্বাধীনতা। ৬. পাখির ডানায় কবি কোন স্বাধীনতার কথা লিখেছেন?(ক) মনের (খ) লেখার (গ) অর্থনৈতিক (ঘ) দেশের ৭. বাংলাদেশের কোন আন্দোলনটি কবি-হূদয়ে বারবার নাড়া দেয়? i. একাত্তরের মুক্তিযুদ্ধ ii. সত্তরের নির্বাচন iii. ছেষট্টির ছয় দফা আন্দোলন(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iiনিচের অংশটুকু পড়ো এবং ৮-৯ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও বাঁশ বাগানে আধখানা চাঁদ/থাকবে ঝুলে একা।/ঝোপে ঝাড়ে বাতির মতোজোনাক যাবে দেখা।৮. কবি জোনাকি পোকাকে কিসের সঙ্গে তুলনা করেছেন?(ক) চাঁদের আলোর সঙ্গে (খ) প্রদীপের সঙ্গে (গ) সূর্যের সঙ্গে (ঘ) ল্যাম্পপোস্টের সঙ্গে৯. কবির মনজুড়ে কোন সৌন্দর্য বিরাজ করে?i. ঝোপে ঝাড়ে জোনাকির ঝিকিমিকিii. বাঁশ বাগানের ওপর চাঁদের হাসিiii. পুকুর পাড়ে আলো ছায়ার খেলা।কোনটি সঠিক?(ক) i ও ii (খ) i ও iii (গ) ii (ঘ) i, ii ও iii # সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল।