প্রিয় স্বাধীনতাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের সৃজনশীল পদ্ধতির একটা নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বাঁশবাগানে আধখানা চাঁদথাকবে ঝুলে একা।ঝোপে ঝাড়ে বাতির মতোজোনাক যাবে দেখা।ধানের গন্ধে আনবে ডেকেআমার ছেলেবেলা।বসবে আবার দুচোখ জুড়েপ্রজাপতির মেলা।প্রশ্ন: ক) ‘প্রিয় স্বাধীনতা’ কবিতায় কবির গাঁয়ের নাম কী?উত্তর: ক) ‘প্রিয় স্বাধীনতা’ কবিতায় কবির গাঁয়ের নাম ‘পাড়াতলী’।প্রশ্ন: খ) ‘ধানের গন্ধে আনবে ডেকে/আমার ছেলেবেলা।’—এই পঙিক্ত দুটির ভাবার্থ লেখো।উত্তর: খ) কবি শামসুর রাহমান মেঘনা নদী পাড়ি দিয়ে কল-অলা এক নায়ে চড়ে তাঁর শৈশবের পাড়াতলী গাঁয়ে যেতে চান। গ্রামের জমিগুলোর ধানের ম-ম গন্ধ কবিকে আবার তাঁর শৈশবে ফিরিয়ে আনতে সক্ষম হবে এবং কবির মনে অপার তৃপ্তি বিরাজ করবে। তাই কবি গ্রামে গিয়ে প্রকৃতির এই অপরূপময়তায় নিজের ছেলেবেলায় হারিয়ে যেতে চান।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল