পাখিদের নিয়েপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের পাখিদের নিয়ে প্রবন্ধ থেকে বহুনির্বাচনী ও সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের অংশটুকু পড় এবং ১৩ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।দিন কয়েক পর খবরের কাগজে পড়লাম পাহাড়ের ঢল নেমে আসতে ঝনিয়ামুখীর জঙ্গলে পানি জমেছে। আমি ঢাকায় বসে যেন দেখতে পেলাম সেই এক হাঁটু পানির ভেতরে ছপছপ শব্দ তুলে মধ্যবয়সী একটি লোক টলটলে চোখ মেলে, শতচ্ছিন্ন কোটটা তুলে পাখিদের কোনো কষ্ট হচ্ছে কি না দেখছে। আমার মনে হলো লোকটা এখনো রোদের স্বপ্ন দেখে।১৩। ঝনিয়ামুখীর জঙ্গলে পানি জমে অনেক গাছ তলিয়ে যাওয়ার সময় লেখক কোথায় ছিলেন?(ক) পত্রিকা অফিসে (খ) নিজ শহরে (গ) ঝনিয়ামুখীতে (ঘ) ঝগড়ু মিয়ার সঙ্গে১৪। ঝনিয়ামুখীর জঙ্গলে পানি জমায় গাছগুলোর অবস্থা কেমন হয়েছিল?(ক) গাছগুলো মরে গিয়েছিল (খ) সব গাছ ডুবে গিয়েছিল (গ) অনেক গাছ তলিয়ে গিয়েছিল (ঘ) গাছের গোড়ায় পানি ছিল১৫। ঝগড়ু মিয়া সব সময় কীসের স্বপ্ন দেখে?(ক) রোদের মাঝে পাখিদের উড়ে যাওয়ার (খ) আহত পাখিদের সুস্থ হওয়ার (গ) পাখিদের অবস্থার উন্নতি হওয়ারকোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।জনসংখ্যা বৃদ্ধির ফলে বনভূমিতে মানুষের পদচারণা বৃদ্ধি পাচ্ছে। আর সে জন্যই পশুপাখির সংখ্যা ক্রমেই কমে আসছে। এ ছাড়া শিল্প, কলকারখানার রাসায়নিক বর্জ্য, কীটনাশক ইত্যাদি মাটি, পানি বা পরিবেশকে বিষাক্ত করায় পশুপাখি ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে ও বিলুপ্ত হচ্ছে। তাই পশুপাখি সংরক্ষণের জন্য বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও উদ্যোগ নেওয়া হয়েছে।প্রশ্ন: ক. আমাদের দেশে বন উজাড় হওয়ার প্রধান কারণ কোনটি? কী কারণে বন উজাড় হয়ে যাচ্ছে?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল