সকালপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের সকাল কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।# নিচের কবিতাংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।তামিম ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সূর্য পূর্ব কোণে আকাশে উদয়ের আগেই সে ঘুম থেকে ওঠে। কিছুক্ষণ খোলা মাঠে, নদীর পাড়ে ঘোরাঘুরি করে। তারপর বাসায় ফিরে হাল্কা নাস্তা করে পড়তে বসে। এটি তার নিজ দিনকার রুটিন। দিনের প্রথম আলো তার খুবই ভাল লাগে।প্রশ্ন: ক. কবিতাংশে কোনো সময়ের কথা উল্লেখ করা হয়েছে?প্রশ্ন: খ. কবিতাংশটিতে ‘আলোর ভেলা’ বলতে কী বোঝানো হয়েছে?উত্তর: ক. কবিতাংশে কাঁচা কাঁচা রোদ মাখা সকালবেলার কথা উল্লেখ করা হয়েছে।উত্তর: খ. কবিতাংশটিতে ‘আলোর ভেলা’ বলতে সকালবেলার কাঁচা কাঁচা রোদমাখা অবস্থাকে বোঝানো হয়েছে। কেননা রাতের আঁধার কেটে গিয়ে সকাল আসে। সোনালি রোদের পরশে ভরে ওঠে চারপাশ। জীবনের স্পন্দনে চারদিক মুখরিত হয়ে ওঠে। তাই সকালবেলার সোনালি কাঁচা রোদকে কবি ‘আলোর ভেলা’ বলে অভিহিত করেছেন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল