সকালপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের সকাল কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।কুশাহাটা বাংলাদেশের একটি গ্রাম। এই গ্রামের চারিদিকে সবুজ আর সবুজ। ধানের শীষের শীর্ষে এবং ঘাসের ডগায় শিশির জমে। সকালে সূর্যের আলো পড়ে তা চমকায়। মনে হয় সমস্ত গ্রামটাই মুক্তা দিয়ে সাজানো। একটি আশার আলোর গ্রামবাসীর মনে জেগে ওঠে। প্রশ্ন: ক. ‘সকাল’ কবিতাটির কবি কে?প্রশ্ন: খ. ‘ধুয়ে যাক মুছে যাক মনের কালো’ এ অংশটি ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. ‘চারদিক কোলাহলময় হয়ে ওঠে জীবন উৎসবে’—প্রকৃতির এ জীবন-উৎসব ‘সকাল’ কবিতায় কীভাবে ফুটে উঠেছে, তার পরিচয় দাও।প্রশ্ন: ঘ. তোমার পঠিত ‘সকাল’ কবিতার আলোকে উদ্দীপকটি বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘সকাল’ কবিতাটির কবি হলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক হাবিবুর রহমান। উত্তর: খ. ‘ধুয়ে যাক মুছে যাক মনের কালো’— এ অংশটিতে বিশিষ্ট কবি হাবিবুর রহমান মনের কালিমা দূর করে নতুন আলোর পরশে নতুন চেতনায় উদ্দীপ্ত হওয়ার কথা ব্যক্ত করেছেন।সকালবেলার নবীন আলোয় প্রকৃতি হয়ে ওঠে ছন্দময়। শুরু হয় সকাল ও দিনের যাত্রা। এরই মধ্যে জীবনের সার্থকতা খুঁজে বের করে নিতে হবে। সকালবেলার আলো আমাদেরকে জীবনের সকল কালিমা দূর করে নতুন ও ছন্দময় জীবন গড়ার প্রতিই ইঙ্গিত দান করে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল