৬ষ্ঠ শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের সকাল কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব।প্রশ্ন: গ. সকালবেলায় তোমার অনুভূতির একটি বর্ণনা দাও।উত্তর: গ. তমসাচ্ছন্ন রাতের জড়তা কাটিয়ে আবির্ভূত হয় সকাল। ভোরের পাখি তার মিষ্টি সুরে জানিয়ে দেয় সকালের আবির্ভাবের খবর। সকালবেলার অন্তর্গত রূপ প্রত্যেকের কাছেই আনন্দপ্রদ। আমার সকালবেলার অনুভূতি নিচে দেওয়া হলো।১. সকালের সোনালি রোদের পরশ অত্যন্ত চমকপ্রদ ২. সকালের প্রাকৃতিক দৃশ্যাবলি মনোরম ৩. সকালের মিষ্টি বাতাস শরীরে শিহরণ জাগায় ৪. সূর্যের আলোতে গাছে গাছে পত্রপল্লবে যেন নতুন প্রাণের স্পন্দন জাগে। ৫. কাঁচা সোনা রোদ আমাকে শিহরিত করে। সকালে চারদিক মুখরিত হয়ে ওঠে জীবনের স্পন্দনে। সকালের এ মনোমুগ্ধকর পরিবেশ আমার ভেতরের সব অনুভূতিকে জাগরিত করে তোলে।প্রশ্ন: ঘ. উদ্ধৃতাংশে প্রকৃতির যে স্বরূপ লক্ষ করা যায়, তা বিশ্লেষণ করো।উত্তর: ঘ. উদ্ধৃতাংশে বিশিষ্ট কবি ও সাহিত্যিক হাবিবুর রহমান সকালের রূপের যে মনোমুগ্ধকর ছবি এঁকেছেন তা সত্যিই অতুলীয়। রাতের ঘন আঁধার কাটিয়ে আবির্ভূত হয় সকাল। সূর্যের নবীন আলোতে আকাশ হয়ে ওঠে আলোময়। কাঁচা সোনা রোদ প্রকৃতিতে মিলে গিয়ে সৃষ্টি করে এক নতুন পরিবেশের। গাছের ফাঁকে ফাঁকে চোখে পড়ে তখন আলোর ঝিলিক। সে আলোয় চিকচিক করে ঘরের চাল। প্রাণচঞ্চল হয়ে ওঠে পত্রপল্লব। চারদিক মুখর হয়ে ওঠে জীবনের স্পন্দনে।