৬ষ্ঠ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, ঢাকাঠিকানাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: খ) ‘ঝড়-বাদলে কাঁপি আমি/বানের জলে ভাসি’ পঙিক্ত দুটি ব্যাখ্যা করো। প্রশ্ন: গ) উদ্ধৃতাংশে প্রাকৃতিক দুর্যোগের যে পরিচয় পাওয়া যায়, তার বিবরণ দাও। প্রশ্ন: ঘ) ‘তারই মধ্যে মুখে আমার/রোদের মতন হাসি’ এই অংশে ‘রোদের মতন হাসি’ পঙিক্তটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: খ) কবি আতোয়ার রহমান রচিত ‘ঠিকানা’ একটি দেশপ্রেমমূলক কবিতা। এ কবিতায় কবি স্বদেশভূমির প্রতি গভীর মমত্বের ভাব ফুটিয়ে তুলেছেন। এ দেশের আলো-হাওয়া, ফুল-ফল, আকাশ-বাতাস আমাদের প্রাণের সঙ্গে মিশে আছে। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ এসে আমাদের সাজানো-গোছানো জীবনকে এলোমেলো করে দেয়। প্রকৃতির এই অবস্থাতেও কবি একেবারে দমে যাননি; বরং এর মাঝেও অপার আনন্দ খুঁজে পান। ঝড়-বাদলে কাঁপা ও বানের জলে ভাসার মাঝেও এক প্রকার আনন্দ খুঁজে পান কবি। উত্তর: গ) কবি আতোয়ার রহমান রচিত ‘ঠিকানা’ কবিতার উদ্ধৃতাংশটিতে কবি প্রাকৃতিক দুর্যোগের চিত্র তুলে ধরেছেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশই আমাদের ঠিকানা। এ দেশের আলো-হাওয়া, ফুল-ফল, আকাশ-বাতাস আমাদের প্রাণের সঙ্গে মিশে আছে। এ দেশের প্রতিটি ধূলিকণার প্রতি রয়েছে আমাদের চির অধিকার। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে আঘাত হানে। প্রাকৃতিক দুর্যোগের ফলে—১. ঝড়-বাদল আমাদের জীবনকে এলোমেলো করে দেয়। ২. বানের জলে সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়। ৩. ঝড়-বাদল মাুনষের মনকে কাঁপিয়ে দেয়।উত্তর: ঘ) কবি আতোয়ার রহমানের ‘ঠিকানা’ একটি অসাধারণ দেশাত্মবোধক কবিতা। এ কবিতায় দেশের প্রতি কবির সীমাহীন মমত্ববোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। কবি তাঁর এই প্রিয় বাংলাদেশকে মায়ের মতোই ভালোবাসেন। তাই মাতৃরূপী এই জন্মভূমির যেকোনো প্রতিকূল অবস্থা বা বিপদে কবি লড়াই করে মায়ের সম্মান রক্ষার জন্য সদা প্রস্তুত থেকেছেন বা থাকেন। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ শক্ত হাতে মোকাবিলা করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কবি নিজের দেশের প্রতি এতই দুর্বল যে শত প্রাকৃতিক দুর্যোগ হোক বা যেকোনো প্রতিকূল অবস্থাই হোক না কেন, এই সবকিছুর ভেতর দিয়েও তাঁর মুখে রোদের মতো হাসি শোভা পায়। হাসি দিয়েই যেন তিনি সব প্রতিকূলতাকে জয় করতে চান। শত প্রতিকূলতার মধ্যে থেকেও মনের স্বতঃস্ফূর্তভাবকে কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল