সুখপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের সুখ কবিতার সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: উদ্দীপকের মূলভাব বিশ্লেষণ কর।উত্তর: ঘ. উদ্ধৃত অংশটি বিশিষ্ট মহিলা কবি কামিনী রায়ের ‘সুখ’ নামের কবিতা থেকে চয়ন করা হয়েছে। এখানে তিনি কাব্যিক ভাষায় প্রকৃত সুখ লাভের পথ নির্দেশ করেছেন এবং এ পৃথিবীতে আমাদের আগমনের উদ্দেশ্য ও তার কর্মের আদর্শ ব্যাখ্যা করেছেন। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সামাজিকভাবে তার বসবাস। তাই ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের সঙ্গে সমাজের অন্য মানুষের সুখের কথাও ভাবতে হবে। পারস্পরিক ত্যাগ ও ভালোবাসার মধ্য দিয়েই সুশীল সমাজ গড়ে ওঠে। প্রীতি ও প্রেমের মধ্য দিয়ে অন্যকে নিজেদের কাছে টানতে হবে। তাই তো নিজেদের ক্ষুদ্র স্বার্থের কথা না ভেবে, নিজের সুখের কথা চিন্তা না করে প্রয়োজনে অপরের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। অন্যের জন্য বিলিয়ে দিতে হয় নিজের জীবন। আর এর মধ্যেই আসে মানবজীবনে পূর্ণতা ও প্রাপ্তি। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।জগতের প্রত্যেকটি মানুষই সুখী হতে চায়। কিন্তু অন্যকে বাদ দিয়ে জীবনে একা সুখী হওয়া কখনো সম্ভব নয়। অন্যকে ভালোবেসে, অন্যের সুখ-দুঃখের অংশীদার হয়ে, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে যে সুখ পাওয়া যায়, তাই প্রকৃত সুখ। প্রশ্ন: ক. প্রতিটি মানুষের কোন আকাঙ্ক্ষাটি এক রকম?প্রশ্ন: খ. জীবনে একা সুখী হওয়া সম্ভব নয় কেন?প্রশ্ন: গ. জীবন-আচরণের কোন কোন বিষয়ের মধ্য দিয়ে মানুষ প্রকৃত সুখী হতে পারে?—উদ্দীপকের আলোকে উপস্থাপন করো। প্রশ্ন: ঘ. উদ্দীপকের আলোকে প্রকৃত সুখের স্বরূপ বিশ্লেষণ করো। উত্তর: ক. প্রতিটি মানুষের জীবনে সুখী হতে চাওয়ার আকাঙ্ক্ষাটি এক রকম। পৃথিবীতে সবাই সুখ চায়। কেউ দুঃখ পেতে চায় না। উত্তর: খ. যে মানুষ সাংসারিক ও সামাজিক জীব হিসেবে নিজের সুখকেই বড় করে দেখে সে স্বার্থপর এবং সমাজ থেকে বিচ্ছিন্ন ব্যক্তি। পরের জন্য জীবন বিলিয়ে দেওয়ার মাঝেই সুখ নিহিত। তাই জীবনে একাকী কখনোই সুখী হওয়া সম্ভব নয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল