সকালপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের সকাল কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব।প্রশ্ন: গ. ‘চারদিক কোলাহলময় হয়ে ওঠে জীবন উৎসবে’—প্রকৃতির এ জীবন-উৎসব ‘সকাল’ কবিতায় কীভাবে ফুটে উঠেছে, তার পরিচয় দাও।উত্তর: গ. ‘চারদিক কোলাহলময় হয়ে ওঠে জীবন উৎসবে’ বলতে বোঝায়—রাতের আঁধার কেটে গিয়ে সকাল আসে। সোনালি রোদের পরশে জেগে ওঠে চারপাশ। আলোয় ঝলমল করে নীলাকাশ। সকালে আলোর স্পর্শে গাছের পাতারা নেচে ওঠে। ফুলে ফুলে জাগে সাড়া। বৃক্ষলতা ফিরে পায় প্রাণ, জীবনের স্পন্দনে মুখরিত হয়ে ওঠে চারদিক। আবহাওয়া ফুরফুরে যেন স্বপ্নময়, রোদেলা সকালে ঝলমলে নীল আকাশ। জীবনের কোলাহলে জেগে ওঠে কর্মময় সময়, দূর হয়ে যায় সকল আধার। প্রশ্ন: ঘ. তোমার পঠিত ‘সকাল’ কবিতার আলোকে উদ্দীপকটি বিশ্লেষণ করো। উত্তর: ঘ. ‘সকাল’ কবিতায় বিশিষ্ট কবি হাবিবুর রহমান কবিতাটিতে তারুণ্যকে নতুন চেতনায় উদ্দীপ্ত করার জন্য প্রেরণা দান করেছেন। মানুষের জীবনে সুখ-দুঃখ, হাসি-কান্না থাকবেই। এরই মধ্যে জীবনের সার্থকতাকে খুঁজে নিতে হবে। আর জীবনের সার্থকতা খুঁজে পেতে হলে জীবনকে সুন্দর ও পরিপাটিভাবে পরিচালিত করতে হবে। পাশাপাশি নতুন আলোয় নিজেকে আলোকিত করে তুলতে হবে। সে আলোর স্পর্শে গাছের পাতা নেচে ওঠে এবং বৃক্ষলতা ও পত্রপল্লবে সাড়া জাগে। কোলাহলময় হয়ে ওঠে চারদিক। সকালবেলার সোনালি রোদের স্পর্শে কবি তাই তরুণসমাজকে নব নব চেতনায় মনের কালিমা দূর করে নতুন আলোয় আলোকিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। নতুন দিন গড়ার সাধনায় সকালবেলার আলো তাই আমাদের কাছে প্রেরণার উৎস হিসেবে পরিগণিত হয়।