৬ষ্ঠ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোলকপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘নোলক’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিকসবুজ বনের হরিৎ দিয়ে করে রে ঝিকমিকবনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই,আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই।ক. উদ্ধৃতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?খ. কবি বনের কাছে কী মিনতি করেছিলেন?গ. ‘নোলক’ কবিতায় কবি তাঁর মায়ের হারিয়ে যাওয়া নোলকের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন?ঘ. ‘আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই’—উদ্ধৃতিটি ব্যাখ্যা করো।উত্তর: ক. উপরোল্লিখিত কবিতাংশটি কবি আল মাহমুদ রচিত ‘নোলক’ কবিতা থেকে নেওয়া হয়েছে।উত্তর: খ. কবি বনের কাছে তাঁর মায়ের হারিয়ে যাওয়া মহামূল্যবান রত্ন ‘নোলক’ ফিরিয়ে দিতে মিনতি করেছেন। পুরোনো দিনের বিত্তশালী কুলবধূরা নাকে নোলক নামের এক প্রকার অলংকার পরতেন। কোনো সাধারণ ঘরে এ ধরনের অলংকারের প্রচলন দেখা যেত না। ‘নোলক’ কবিতায় কবি এ শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছেন। কবি এখানে নোলক বলতে মাতৃভূমির অতীত ঐতিহ্য ও হূত সম্পদকে বুঝিয়েছেন।উত্তর: গ. ‘মা’ কথাটির মধ্যে লুকিয়ে আছে সর্বপ্রকার শান্তি ও মাধুর্য, ভালোবাসা, স্নেহ, মায়া ইত্যাদি। এই মা আমাদের অনেক কষ্টে গর্ভে ধারণ করে থাকেন। তারপর পৃথিবীতে আগমনের পর তার কষ্টের সীমা থাকে না। অনেক কষ্ট স্বীকার করতে হয় তাকে। এই প্রিয় মায়ের প্রিয় গয়না নোলক হারিয়ে গেছে। তাই কবি তাঁর মায়ের হারিয়ে যাওয়া গয়না খুঁজতে খুঁজতে দিশেহারা। গ্রাম থেকে গ্রামান্তরে, সারা বাংলাদেশে তিনি খুঁজে বেড়াচ্ছেন তাঁর মায়ের নোলক। নদ-নদী, পাহাড়-পর্বত, অরণ্য ও প্রকৃতির বিভিন্ন সৃষ্টির কাছে মায়ের নোলক খুঁজেছেন। কিন্তু তারা কবির মায়ের নোলক দিতে পারেনি। তবুও কবি বলেছেন, মায়ের হারিয়ে যাওয়া নোলক ফিরে পেলেই তিনি ঘরে ফিরবেন, অন্যথায় ঘরে ফিরবেন না।কবিতায় কবি মায়ের এই হারিয়ে যাওয়া নোলকের আড়ালে বাংলাদেশের অতীত ঐতিহ্য ও সম্পদ হারিয়ে যাওয়ার কথাই বর্ণনা করেছেন। প্রিয় মায়ের প্রিয় নোলক হারিয়ে যাওয়ায় কবি যেমন উদ্বিগ্ন, ঠিক তেমনি প্রিয় মাতৃভূমির ঐতিহ্য ও সম্পদ অতীত হয়ে যাওয়ায় ব্যথিত ও উদ্বিগ্ন। কবিতায় কবি মা ও মাতৃভূমিকে একই দৃষ্টিতে দেখেছেন। কবি যখন হারানো ঐতিহ্য খুঁজে বেড়ান তখন কবির চোখে বাংলাদেশের অপূর্ব সৌন্দর্য ভেসে ওঠে। রুপালি নদীর গভীরে, বনের সবুজ শ্যামলিমায়, ফুলের সৌরভময় শোভায়, পাহাড়-বনানীর আদিগন্ত বিস্তারে ছড়িয়ে আছে অপার সৌন্দর্য। কিন্তু বাংলার হারিয়ে যাওয়া সম্পদ ও প্রাচীন ঐতিহ্যকে কোথাও পাননি। ‘নোলক’ কবিতায় মূলত মায়ের হারিয়ে যাওয়া নোলক খোঁজার আড়ালে প্রিয় মাতৃভূমির অতীত ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে খুঁজে পাওয়ার আকুলতাই প্রকাশ পেয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল