মহাকবি আলাওলপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের মহাকবি আলাওল গদ্যের একটি নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।নিচের অংশটুকু পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।মধ্যযুগের বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় কাব্যপ্রতিভা আলাওল। সংগীতজ্ঞ হিসেবেও তিনি ছিলেন এক অসাধারণ শিল্পী। শ্রেষ্ঠ ঘোড়সওয়ার হিসেবে তিনি দক্ষতা অর্জন করলেও এ দক্ষতাকে পেশা হিসেবে গ্রহণ করতে তিনি একেবারেই নির্লিপ্ত ছিলেন। আরাকান রাজদরবারের প্রতাপশালী অমাত্য কোরায়শী মাগনের সঙ্গে পরিচয়ের ফলে আলাওলের জীবনে পরিবর্তন ঘটে। রাজদরবারের জ্ঞানীগুণীদের সভায় আলাওলের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।প্রশ্ন: ক. ‘অমাত্য’ শব্দের অর্থ কী?প্রশ্ন: খ. আলাওল ঘোড়সওয়ারের দক্ষতাকে পেশা হিসেবে মেনে নিতে পারেননি কেন?প্রশ্ন: গ. রাজদরবারে আলাওল কীভাবে প্রতিভা বিকাশের সুযোগ লাভ করেন, তা বর্ণনা করো।উত্তর : ক. অমাত্য শব্দের অর্থ হলো মন্ত্রী।উত্তর : খ. আলাওল ছিলেন সুরের সাধক ও কবি। তিনি তানপুরা বাজাতে পারতেন। সুর সাধনা তাঁর শরীরের শিরায় শিরায় পৌঁছেছিল। তাই তিনি ঘোড়সওয়ারের দক্ষতাকে পেশা হিসেবে মেনে নিতে পারেননি।উত্তর : গ. জলপথে চট্টগ্রাম যাওয়ার পথে যুবক আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের হামলার কবলে পড়েন। ঘটনাস্থলে পিতা নিহত হলেও আলাওল কোনোক্রমে প্রাণ নিয়ে আরাকানে উপস্থিত হন। সেখানে আরাকান রাজার অশ্বারোহী পদে চাকরি পান। আরাকান রাজদরবারের প্রতাপশালী অমাত্য কোরায়শী মাগনের সঙ্গে পরিচয়ের ফলে আলাওলের জীবনের পরিবর্তন ঘটে। আর অমাত্য কোরায়শী মাগনের উৎসাহে আলাওলের প্রতিভা বিকাশের সুযোগ হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল