৬ষ্ঠ শ্রেণীর বাংলা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকবি আলাওলপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের মহাকবি আলাওল গদ্যের সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ঘ. ‘আলাওলের প্রতিভা বিকাশের ক্ষেত্রে অমাত্য কোরায়শী মাগনের ভূমিকা অনেক বড়’—উদ্ধৃতাংশের ওপর তোমার অভিমত ব্যক্ত করো।উত্তর: ঘ. আরাকানের রাজদরবারের প্রতাপশালী অমাত্য কোরায়শী মাগনের সঙ্গে পরিচয় হলে আলাওলের জীবনের পরিবর্তন ঘটে। অমাত্য কোরায়শী আলাওলকে অনেক বেশি সুযোগ তৈরি করে দেন। সুযোগ পেয়ে আলাওল তাঁর সাধনা শুরু করেন। আলাওল যে অশ্বারোহী পদে চাকরিতে স্বস্তি পাচ্ছিলেন না, তা তাঁর কাব্যসাধনার মাধ্যমে প্রকাশ পায়। যখন তিনি সুর ও কাব্যসাধনার জীবন শুরু করেন, তখন খুব মজা পাচ্ছিলেন। যে কারণে অল্প সময়ে তাঁর সাধনার বিকাশ ঘটতে থাকে। অর্থাৎ, তাঁর প্রতিভা বিকশিত হতে থাকে। আর তাই বলা যায়, আলাওলের প্রতিভা বিকাশের ক্ষেত্রে অমাত্য কোরায়শী মাগনের ভূমিকা অনেক বড় এবং তা চিরসত্য বলে স্বীকৃত।# নিচের অংশটুকু পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বিপ্লব সারাদিন কাজ করে। গায়ে খেটে সে মুনিবের কাজ করে দেয়। মাস কয়েক আগে তাকে তার মুনিব এক নিলামওয়ালার কাছ থেকে কিনেছে। সারাদিন প্রচুর কাজ করলেও মনিব তাকে দিনে একবারের বেশি খেতে দেয় না। পানি পান করতে দেয় না। তবুও সে আপন মনে কাজ করে যায়। যখন সে দুর্বল হয়ে পড়বে এই মনিব আবার তাকে অন্য কারও কাছে বিক্রি করে দেবে। তার জীবন খুবই কঠিন। প্রশ্ন: ক. নিলামওয়ালা কে?প্রশ্ন: খ. গোলামের দাম হাজার মোহর ধার্য করার কারণ ব্যাখ্যা করো। প্রশ্ন: গ. উদ্দীপকটিতে উল্লিখিত কোন কোন বিষয় মানুষের অধিকারকে কমিয়ে দেয় বলে তোমার মনে হয়?প্রশ্ন: ঘ. ‘এর এই একটা কড়ে আঙুলই তো রোজ পাঁচ মোহরের মেহনত করবে’—নিলামওয়ালার এই উক্তির তাৎপর্য ব্যখ্যা করো।উত্তর : ক. মহাকবি আলাওল নাটকের একটি অন্যতম চরিত্র হলো নিলামওয়ালা।উত্তর : খ. গোলামের দাম হাজার মোহর হওয়ার কারণ হলো, গোলাম খুব শক্তিশালী। সে একাই চারজন লোকের কাজ করার ক্ষমতা রাখে। সুতরাং, তার দাম হাজার মোহর হওয়া স্বাভাবিক। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল