৬ষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজ রয়েছে অধ্যায়-৫ থেকে গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনীপ্রশ্নোত্তর। ১. বঙ্গোপসাগর কোন মহাসাগরের অন্তর্ভুক্ত?ক. প্রশান্ত মহাসাগর খ. আটলান্টিক মহাসাগর গ. ভারত মহাসাগর ঘ. উত্তর মহাসাগর ২. এশিয়াকে পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাদেশ বলা হয় কেন?i. আয়তন ও জনসংখ্যার দিক থেকে বৃহত্তম ii. এখানেই গড়ে উঠেছিল অধিকাংশ প্রাচীন সভ্যতা iii. পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এ মহাদেশে অবস্থিত iv. এ মহাদেশের অধিকাংশ দেশ বরফে ঢাকা থাকে।কোনটি সঠিক ক. i, ii, iv খ. ii, iii, iv গ. i, ii, iii ঘ. i, iii, iv৩. পৃথিবীর মোট আয়তনের কতভাগ স্থল ভাগ?ক. ২৯ ভাগ খ ৩৯ ভাগ গ. ৪৯ ভাগ ঘ. ১৯ ভাগ৪. এশিয়া মহাদেশের আয়তন কত? ক. ৪ কোটি ৮০ লাখ ৬৯ হাজার বর্গকিলোমিটার খ. ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার বর্গকিলোমিটার গ. ৮ কোটি ৪০ লাখ ৭৯ হাজার বর্গকিলোমিটার ঘ. ৮ কোটি ৮০ লাখ ৬০ হাজার বর্গকিলোমিটার৫. এশিয়া মহাদেশে প্রাচীন সপ্তাশ্চর্যের কোন দুটি অবস্থিত? i. চীনের মহাপ্রাচীর ii. ব্যাবিলনের শূন্য উদ্যান iii. মিসরের পিরামিড iv. আইফেল টাওয়ার।কোনটি সঠিক ক. i, ii খ. ii, iii গ. iii, iv ঘ. i, iv৬. এশিয়া মহাদেশের কত অংশ সমতল?ক. দুই-তৃতীয়াংশ খ. এক-তৃতীয়াংশ গ. এক চতুর্থাংশ ঘ. দুই চতুর্থাংশ৭. পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?ক. ৭৯৫০ মিটার খ. ৮৯৪০ মিটার গ. ৮৮৫০ মিটার ঘ. ৯৮৫০ মিটার৮. মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপেছিলেন যে বাঙালি তাঁর নাম কী? ক. স্যার জর্জ এভারেস্ট খ. মুসা ইব্রাহিম গ. এডমন্ড হিলারি ঘ. রাধানাথ শিকদার৯. কোন বাংলাদেশি প্রথম মাউন্ট এভারেস্টে আরোহণ করেন? ক. মুসা ইব্রাহিম খ. এম এ মুহিত গ. নিশাত মজুমদার ঘ. ওয়াসফিয়া নাজরীন ১০. পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? ক. আফ্রিকা খ. এশিয়া গ. দক্ষিণ আমেরিকা ঘ. অ্যান্টার্কটিকা ১১. পৃথিবীর মোট জনসংখ্যা কত? ক. ৭৯ কোটি ২০ লাখ খ. ৬৫০ কোটি ২০ লাখ গ. ৮৮৯ কোটি ২০ লাখ ঘ. ৬৮৯ কোটি ২০ লাখ ১২. এশিয়া মহাদেশে জনসংখ্যার ঘনত্ব গড়ে প্রতি বর্গকিলোমিটারে কত জন? ক. ১১৯ জন খ. ১২৯ জন গ. ২১৯ জন ঘ. ২২৯ জন১৩. পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি? ক. ইন্দোনেশিয়া খ. ভারত গ. বাংলাদেশ ঘ. চীন ১৪. পৃথিবীর বেশির ভাগ জ্বালানি তেল উত্তোলিত হয়—i. সৌদি আরব ii. ইরাক iii. কুয়েত iv. ভারত।কোনটি সঠিক ক. i, ii, iv খ. i, ii, iii গ. ii, iii, iv ঘ. i, iii, iv১৫. মুসলমানদের পবিত্র স্থান কাবা শরিফ কোথায় অবস্থিত? ক. মক্কায় খ. মদিনায় গ. জেরুজালেমে ঘ. জেদ্দায় ১৬. হিন্দুদের পবিত্র তীর্থস্থান ‘গয়া ও কাশি’ এবং বৌদ্ধদের পবিত্র তীর্থ ‘বুদ্ধগয়া’—এশিয়ার কোন দেশে অবস্থিত? ক. ভারত খ. বাংলাদেশ গ. আরব আমিরাত ঘ. নেপাল১৭. পৃথিবীর তিনটি প্রধান ধর্মাবলম্বী জনগোষ্ঠী মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের পবিত্র ধর্মসংস্থান কোন শহরে অবস্থিত? ক. মক্কায় খ. জেরুজালেমে গ. দিল্লি ঘ. কুয়ালালামপুর ১৮. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী? ক. গঙ্গা খ. সিন্ধু গ. ইয়াংসি ঘ. হোয়াংহো ১৯. এশিয়া মহাদেশের মোট রাষ্ট্রের সংখ্যা কত? ক. ৫৯টি খ. ৫১টি গ. ৬১টি ঘ. ৬৫টি ২০. কোন দেশকে সূর্যোদের দেশ বলা হয়? ক. চীন খ. কোরিয়া গ. জাপান ঘ. নেপাল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল সঠিক উত্তর: অধ্যায়-৫ : ১. গ ২. গ ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. গ।