৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১  কাজ, ক্ষমতা ও শক্তিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. সূর্যই সকল শক্তির উৎস—বিশ্লেষণ করো।উত্তর: ঘ. পৃথিবীতে সমগ্র শক্তির প্রধান উৎস হলো সূর্য। সূর্য থেকে আসা শক্তিই বিভিন্নরূপে রূপান্তরিত হচ্ছে। তাই বলা যায়, সূর্য সকল শক্তির মূল উৎস।ব্যাখ্যা (১): উদ্ভিদ সূর্য থেকে প্রাপ্ত শক্তির মাধ্যমে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরা তৈরি করে। আর প্রাণিজগৎ জীবন ধারণের জন্য যে খাদ্য খেয়ে শক্তি অর্জন করে, তার অধিকাংশই আসে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ থেকে। আর সব ধরনের খাদ্য প্রস্তুতের মূল উৎস হলো সূর্য।(২) আমরা কাঠ, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে তাপশক্তি পাই, তা আসে মৃত উদ্ভিদ ও প্রাণিদেহ থেকে। জীবিত অবস্থায় উদ্ভিদ ও প্রাণী সূর্যালোক থেকে বিভিন্ন প্রক্রিয়ায় সৌরশক্তি সঞ্চিত করে রাখে। সব জ্বালানিই কিন্তু পরোক্ষভাবে উদ্ভিদজাত পদার্থ।(৩) সূর্যের তাপে স্বতঃস্ফূর্ত বাষ্পীভবনের ফলে বিভিন্ন জলাশয়, নদী-নালা ও সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। সেই মেঘ থেকে হয় বৃষ্টিপাত। বৃষ্টির এই পানিকে বাঁধ দিয়ে আটকে রেখে সরুপথে ছেড়ে দিয়ে জলস্রোতের গতিশক্তির সাহায্যে ‘টারবাইন’ ঘুরিয়ে প্রচুর তড়িৎশক্তি উৎপন্ন করা যায়।(৪) সূর্য পৃথিবীকে তাপ দিয়ে উষ্ণ করছে। ফলে পৃথিবী প্রাণীর বসবাসের জন্য উপযুক্ত হয়ে ওঠে। পৃথিবী সূর্য থেকে প্রাপ্ত তাপ সঞ্চয় করে রাখে এবং বায়ুমণ্ডলে তা ছেড়ে দেয়। ফলে বায়ু উষ্ণ ও হালকা হয়ে ওপরে উঠে যায় এবং সৃষ্টি হয় বায়ুশূন্যতার। চারদিক থেকে বায়ু দ্রুত বেগে ছুটে এসে বায়ুশূন্যতা পূরণ করে। এভাবে সৌরশক্তির প্রভাবে পৃথিবীতে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। সুতরাং বলা যায় সূর্যই সকল শক্তির মূল উৎস।