৬ষ্ঠ শ্রেণীর মডেল টেস্ট: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১ম পত্র (বহুনির্বাচনী) \ পূর্ণমান-৪০[সব প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান সমান]১। সবচেয়ে বড় পিরামিড তৈরি করতে এক লাখ শ্রমিকের কত বছর সময় লেগেছিল?ক. বিশ খ. দশ গ. ত্রিশ ঘ. পঞ্চাশ২। ‘নীল নদ আর পিরামিডের দেশ’ রচনাটির লেখক কে?ক. শওকত ওসমান খ. আব্দুল্লাহ আল-মুতীগ. বন্দে আলী মিয়া ঘ. সৈয়দ মুজতবা আলী৩। সৈয়দ মুজতবা আলীর জন্ম কত সালে?ক. ১৯০৪ খ. ১৮৯৪ গ. ১৮০৪ ঘ. ১৯১৪ সালেনিচের অংশটুকু পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। ‘আপনাকে ধন্যবাদ, আপনি একটি সমবায় সমিতি গড়ে তুলেছেন।’৪। কার উদ্দেশে এ উক্তি করা হয়েছে?ক. করিম খ. আরশাদ খাঁর গ. ইন্সপেক্টরের ঘ. লেখকের ৫। উদ্ধৃতির সমবায় সমিতিটি কেমন?ক. সরকারি সমবায় সমিতি খ. বেসরকারি সমবায় সমিতি গ. অনেকে মিলে গৃহনির্মাণ প্রকল্প ঘ. অনেকে মিলে অবসর বিনোদন প্রকল্প৬। ‘জনপদ’ বলতে কী বোঝায়?ক. যে পথ দিয়ে লোকজন যাতায়াত করেখ. যেখানে একসঙ্গে অনেক লোক বাস করেগ. যেখানে লোকজন আড্ডা মারেঘ. যেখানে অনেক লোক আশ্রয় গ্রহণ করে৭। ‘স্তিমিত’ শব্দের সঠিক অর্থ কোনটি?ক. অনুজ্জ্বল খ. অস্পষ্ট শব্দ গ. নীরব ঘ. শক্তি৮। বর্তমানে মাহবুবুল হক কোন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন?ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. রাজশাহী বিশ্ববিদ্যালয় গ. খুলনা বিশ্ববিদ্যালয় ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়৯। আমাদের দৈনন্দিন জীবনে কিসের জাদুর ছোঁয়া লেগেছে? ক. কম্পিউটারের খ. বিদ্যুতের গ. ইলেকট্রনিক্স ঘ. রিমোট কন্ট্রোলের ১০। বিভিন্ন চ্যানেলের ইচ্ছেমতো অনুষ্ঠান দেখা যায় কিসের সাহায্যে?ক. ইন্টারনেটের সাহায্যে খ. ডিশ অ্যানটেনার সাহায্যে গ. টেলিভিশনের সাহায্যে ঘ. কম্পিউটারের সাহায্যে ১১। চিকিৎসকেরা শরীরের রহস্য সহজেই ধরতে পারেন কিসের সাহায্যে?ক. কম্পিউটার খ. এক্স-রে মেশিন গ. ইসিজি ঘ. ইলেকট্রনিক যন্ত্রপাতি১২। ‘রিমোট কন্ট্রোল’ মানে হলো—।ক. দূর থেকে নিয়ন্ত্রণ খ. দূর থেকে পরিচালনাগ. প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ ঘ. পরোক্ষভাবে নিয়ন্ত্রণনিচের অনুচ্ছেদটি পড়ো ও ১৩-১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। দৈবচক্রে কার্যহেতু যাইতে নৌকাপথে—/দরশন হইল দস্যু হার্মাদের সাথে/ শহীদ হইল পিতা যুঝি বহুতর/ জখম হইয়া আইনু রোসাঙ্গ শহর। ১৩। চরণগুলোর রচয়িতা কে?ক. সিকান্দার আবু জাফর খ. কবি আলাওলগ. কোরায়শী মাগন ঘ. নওয়াজেশ১৪। উদ্ধৃতাংশে ‘দরশন হইল’ শব্দের প্রকৃত অর্থ—।ক. দেখা হলো খ. দয়া হলো গ. যুদ্ধ হলো ঘ. শঙ্কিত হলো১৫। কাব্যাংশটির রচনাকাল—।ক. প্রাচীন যুগ খ. মধ্যযুগগ. আধুনিক যুগ ঘ. যুগ-সন্ধিক্ষণ১৬। আলাওলের রোসাঙ্গ শহরে আসার কারণ হলো—।i. দৈবচক্র ii. হার্মাদের আক্রমণ iii. পিতার মৃত্যুনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৭। ‘ঝনিয়ামুখী’ কী?ক. গ্রাম খ. শহর গ. বাড়ি ঘ. জঙ্গল ১৮। আলী ইমামের জন্ম কোন জেলায়?ক. ব্রাহ্মণবাড়িয়া খ. মুন্সিগঞ্জ গ. জামালপুর ঘ. কুমিল্লা১৯। গাড়ি থামানোর পর ঝগড়ুর চোখ দুটি কেমন দেখাচ্ছিল?ক. অশ্রুভরা খ. ভীষণ মায়াবী গ. বিরক্তিভাব ঘ. জাদুভরা২০। সন্ধ্যাবেলায় ঝনিয়ামুখী মেলায় কী অনুষ্ঠান হওয়ার কথা আছে? ক. পুতুল নাচ খ. যাত্রাপালা গ. আদিবাসীদের পাহাড়ি নাচ ঘ. সাঁওতাল নৃত্য২১। কবি কামিনী রায়ের ছদ্মনাম কী?ক. ভানুসিংহ ঠাকুর খ. যাযাবরগ. বনফুল ঘ. জনৈক বঙ্গ মহিলা২২। কামিনী রায় সর্বপ্রথম কত বছর বয়সে কাব্যগ্রন্থ রচনা করেন?ক. ১২ বছর খ. ১৪ বছর গ. ১৫ বছর ঘ. ১৬ বছর২৩। ‘সুখ’ কবিতায় কবি কী তুলে ধরেছেন?ক. সুখের স্বর্গ খ. কীভাবে সুখ আসতে পারেগ. কীভাবে সুখ হারায় ঘ. সুখ কোথায় থাকেনিচের চরণ দুটি পড়ো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।এসো আজ মুঠি মুঠি মাখি সে আলোধুয়ে যাক মুছে যাক মনের কালো। ২৪। কবি কাকে আলো মাখার আহ্বান জানিয়েছেন?ক. ছাত্রদের খ. তরুণদের গ. কিশোরদের ঘ. বয়োবৃদ্ধদের২৫। ‘মনের কালো’ দূর করা যায় কীভাবে?i. আলোর স্পর্শে ii. শুভ সুন্দরের চেতনায় iii. রোদের উষ্ণতায়। কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii২৬। ‘প্রিয় স্বাধীনতা’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে? ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. বুড়িগঙ্গা২৭। মনে ‘আমার ঝলসে ওঠে’ এখানে ‘ঝলসে ওঠে’ বলতে বোঝানো হয়েছে—।ক. ভেসে ওঠা খ. স্মরণে আসা গ. উজ্জ্বল হয়ে ওঠা ঘ. পুড়ে যাওয়া২৮। কবির গ্রামে রাতে কোথায় চাঁদের হাসি উপভোগ করা যায়? ক. বিল্ডিংয়ের ছাদে খ. বাঁশ বাগানের ওপরগ. আম বাগানের ওপর ঘ. ঝোপের ধারে২৯। কবির মনে কোন আন্দোলনের স্মৃতি ঝলসে ওঠে?ক. ৫২-র ভাষা আন্দোলন খ. ঊনসত্তরের গণ-অভ্যুত্থানগ. একাত্তরের মুক্তিযুদ্ধ ঘ. নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ৩০। ‘সমুদিবে’ শব্দটির অর্থ কী?ক. সমানভাবে প্রকাশিত খ. সমানভাবে উদিত হবেগ. ক্ষীণভাবে প্রকাশিত ঘ. ভালোভাবে উদিত হবে৩১। মানুষ জেগে উঠবে—।ক. নতুন জীবন নিয়ে খ. সংঘাতমুক্ত হয়েগ. মর্ত্যের মাটির মতো হয়ে ঘ. আত্মত্যাগী হয়ে৩২। আবদুল কাদির কোন পত্রিকার সম্পাদক ছিলেন?ক. সওগাত খ. মাহেন ও গ. নূরজাহান ঘ. দিলরুবা৩৩। আবদুল কাদির কত সালে মৃত্যুবরণ করেন?ক. ১৯৩৩ খ. ১৯৮৪ গ. ১৯৯৭ ঘ. ১৯৬৪ সালে৩৪। কোন পরীক্ষায় বাবলু অঙ্কে ফেল করেছে—।ক. বার্ষিক খ. প্রথম সাময়িক গ. দ্বিতীয় সাময়িক ঘ. ষাণ্মাষিক৩৫। বাবলু শব্দ করে কেঁদে উঠল—।ক. রাগে অভিমানে খ. অনুশোচনায়গ. ভবিষ্যৎ চিন্তায় ঘ. লোকটির সহানুভূতির স্পর্শে ৩৫। ‘রাখালের বুদ্ধি’ গল্পটির প্রধান চরিত্র কে?ক. মন্ত্রী খ. রাজা গ. রাখাল ঘ. গুণীজন৩৬। মন্ত্রী কী অন্যায় করেছিল?ক. রাজাকে অসম্মান করেছিল খ. দুর্নীতির আশ্রয় নিয়েছিল গ. সুনির্দিষ্ট কাজটি করেননি ঘ. কী অন্যায় করেছিলেন তা বলা হয়নি। ৩৭। রাজা মন্ত্রীকে যে তিনটি প্রশ্ন করেছিলেন তার একটি হলো—।i. উত্তর দেওয়ার দিন বলতে হবে রাজা কী ভাবছেনii. রাজার সে ভাবনা ভুল তা প্রমাণ করতে হবেiii. মানুষের জীবনে শ্রেষ্ঠ সময় কোনটি নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩৮। ‘এর বেশি আমি কিছু আশা করিনি।’ উক্তিটিতে করিম চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে? i. পরোপকারিতা ii. বিচক্ষণতা iii. সততানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩৯। করিম কোন বিষয়টিকে দায়িত্ব ও কর্তব্য বলে মনে করেছিল? ক. বৃদ্ধের সম্পত্তি রক্ষা করা খ. বৃদ্ধকে পিতার মতো শ্রদ্ধা করাগ. বৃদ্ধের বিশ্বাসের মর্যাদা রক্ষা করাঘ. নিজের সততার পরিচয় প্রদান করা৪০। হুমায়ূন আহমেদ জন্মগ্রহণ করেন—।ক. ১৯৪৬ খ. ১৯৪৭ গ. ১৯৪৭ ঘ. ১৯৪৮ সালে।