৬ষ্ঠ শ্রেণীর মডেল টেস্ট: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১ম পত্র (রচনামূলক অংশ) \ পূর্ণমান: ৬০(প্রতি অংশ থেকে কমপক্ষে একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।)ক-অংশ: গদ্য১. সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি এক লাখ লোকের ২০ বছর সময় লেগেছিল। ফারাওরা বিশ্বাস করতেন, তাঁদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকার আঘাতে ক্ষত হয়, তবে তাঁরা পরলোকে অনন্ত জীবন পাবেন না। তাই মৃত্যুর পর তাঁদের দেহকে ‘মমি’ বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভেতর রাখা হতো যে তার ভেতর ঢুকে কেউ যেন ‘মমি’কে ছুঁতে না পারে।ক. ফারাও শব্দের অর্থ কী? ১খ. ‘মমি’ বলতে কী বোঝ—ব্যাখ্যা করো। ২গ. মুত্যুর পরবর্তী জীবন সম্পর্কে ফারাওরা কী বিশ্বাস করতেন—বিশ্লেষণ করো। ৩ঘ. উদ্দীপকে ‘নীল নদ আর পিরামিডের দেশ’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যা করো। ৪২. একটু পরে শুরু হলো ঝড়। সমস্ত সৃষ্টি যেন ওলটপালট হওয়ার উপক্রম। শন্শন্ বাতাস গাছপালার ওপরে, টিনের খড়ো চালে আছাড় খেয়ে পড়তে লাগল। শত সহস্র দৈত্য যেন নির্মম আক্রোশে সব চুরমার করে অগ্রসর হচ্ছে। ক্রোশে বিকশিত দৈত্যকুলের দন্তপাটিরূপ বিদ্যুৎ আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত খেলে যাচ্ছে।ক. উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে। ১খ. ঝড় শুরু হওয়ার আগে গ্রাম-বাংলার সাধারণ মানুষের অনুভূতি কী রকম হয়? ২গ. ‘সমস্ত সৃষ্টি যেন ওলট-পালট হওয়ার উপক্রম’—উক্তিটি ব্যাখ্যা করো। ৩ঘ. উদ্ধৃতাংশের আলোকে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের পরিচয় দাও। ৪৩. লোকটা অবাক হয়ে বলল, ‘তা স্যার, আপনি কী করে জানলেন? ও, আপনি বুঝি সেই জিপটায় ছিলেন। সেরেছে স্যার, বেচারার খুব কষ্ট হচ্ছিল। জানেন, পশুপাখিদের দুঃখ আমি আবার একবারে সহ্য করতে পারি না। ওরা তো ওদের কোনো কষ্টের কথা আমাদের বলতে পারে না।ক. উল্লিখিত বক্তব্যটি কার? ১খ. ‘সেরেছে স্যার, বেচারার খুব কষ্ট হচ্ছিল’—কার কষ্ট হচ্ছিল এবং কেন? ২গ. ‘ওরা তো কোনো কষ্টের কথা আমাদের বলতে পারে না’—উক্তিটি বিশ্লেষণ করো। ৩ঘ. উদ্ধৃতাংশের আলোকে ঝগড়ু মিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। ৪খ-অংশ: কবিতা৪. এ ভাষারই মান রাখিতে/ হয় যদি বা জীবন দিতেকোটি ভাইয়ের রক্ত দিয়ে/ পূরাবে এর মনের আশা!ক উদ্ধৃতাংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? ১খ বাংলা ভাষা আমাদের কাছে এত প্রিয় কেন? ২গ. বাংলা ভাষার মান রক্ষার জন্য আমাদের কী করা প্রয়োজন? ৩ঘ. ‘কোটি ভাইয়ের রক্ত দিয়ে/পূরাবে এর মনের আশা’ উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো। ৪৫. আপনারে লয়ে বিব্রত রহিতে/ আসে নাই কেহ অবনী পরে,/সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে মোরা পরের তরে।ক. কবিতাংশটির রচয়িতা কে? ১খ. ‘সকলের তরে সকলে আমরা’—চরণটির অর্থ কী? ২গ. পরের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে কী সুখ পাওয়া যায়? ৩ঘ. উদ্দীপকের আলোকে সুখ কবিতার মূলকথা লেখো। ৪৬. শত যুগের ঘন আঁধার/ গাঁয়ে আজো আছে।সেই আঁধারে মানুষগুলো/ লড়াই করে বাঁচে।ক. কবিতাংশটির লেখক কে? ১খ. উদ্দীপকে ‘ঘন আঁধার’ বলতে কী বোঝানো হয়েছে? ২গ. ‘সেই আঁধারে মানুষগুলো লড়াই করে বাঁচে’—কীভাবে এই আঁধার দূর করা যায় ব্যাখ্যা করো। ৩ঘ. ‘প্রিয় স্বাধীনতা’ কবিতার আলোকে গ্রাম-বাংলার রূপ বৈচিত্র্যের বর্ণনা দাও। ৪গ-অংশ: আনন্দ পাঠ৭. লোকটি বলল, মানুষের মস্তিষ্ক প্রথম শ্রেণীর। ইচ্ছা করলে এরা সবাইকে ছাড়িয়ে যেতে পারে। বাবলু মুখ কালো করে বলল, ‘আমি অঙ্কটঙ্ক কিছু শিখতে চাই না।’ হইয়েৎসুন হাসতে হাসতে বলল, মানুষেরা প্রাণী হিসেবে কিন্তু খুব অদ্ভুত। এরা প্রায় সময়েই যা ভাবে, তা বলে না। মুখে এক কথা বলে কিন্তু মনের কথা ভিন্ন। তুমি এ মুহূর্তে ভাবছ এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখবে, যেন ও ধরনের যন্ত্র বানাতে পারো কিন্তু মুখে অন্য কথা, ঠিক না? বাবুল বলল, আপনি কী করে বুঝলেন? আমার কমুনিকেটর যন্ত্রের সাহায্যে।ক. উদ্ধৃতাংশের হইয়েৎসুন কে? ১খ. বাবলুর মনের সর্বশেষ অবস্থার বর্ণনা দাও। ২ গ. মানুষ সম্পর্কে হইয়েৎসুনের মন্তব্য বাবলুর ওপর যে প্রভাব ফেলে তার বর্ণনা দাও। ৩ঘ. ‘মানুষ ইচ্ছা করলে সকলকে ছাড়িয়ে যেতে পারে’- তোমার পঠিত গল্পের আলোকে বিশ্লেষণ করো। ৪৮. প্রশ্ন শুনে মন্ত্রীর যেন মাথায় বাজ ভেঙে পড়ল। দেশ-বিদেশের কত জ্ঞানী-গুণীর সঙ্গে দেখা করলেন, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পেলেন না। দিন যায়, দিনের পর মাস পূর্ণ হতে যখন আর মাত্র কয়েক দিন বাকি, তখন এক রাখালের সঙ্গে তাঁর দেখা হলো। বললেন, ‘ওঃ, এই ব্যাপার?’ক. মন্ত্রীকে যে কয়টি প্রশ্ন করা হয়েছে তার থেকে একটি প্রশ্নেরও উত্তর দিতে পারেনি কেন? বিচার-বিশ্লেষণ করো। ১খ. মন্ত্রীর মাথায় বাজ পড়ার কারণ ব্যাখ্যা করো। ২গ. ‘ওঃ এই ব্যাপার?’ এই উক্তির মধ্যে রাখালের যে মনোভাবের পরিচয় পাওয়া যায়, তা বিশ্লেষণ করো। ৩ঘ. মন্ত্রীকে মহাবিপদ থেকে রক্ষার্থে রাখাল কীভাবে সাহায্য করল বর্ণনা করো। ৪৯. এক মাস কেটে গেল কিন্তু তাঁতি ফিরল না। করিম দোকানের ভার ফেলে যাওয়া অধর্ম মনে করে বিশ্বস্ত ভৃত্যের মতো কাজ চালাতে লাগল। তাঁতি যাদের কাছে ঋণী ছিল, করিম তাদের সব টাকা পরিশোধ করল। তাঁতির হয়েই সে নতুন কাপড়ের চালান এনে দোকানের আয় ঠিক রাখল। এক বছর অতিবাহিত হয়ে গেল। করিমের আন্তরিক চেষ্টায় দোকানের ক্রমেই উন্নতি হচ্ছিল। শেষে এক দোকানের পরিবর্তে তিনটি দোকান স্থাপিত হলো। করিম সব দোকান তাঁতির নামে চালাতে লাগল।ক. উদ্দীপকটি কোন গল্পের অংশ? ১খ. তাঁতির অনুপস্থিতিতে করিম কী করল? ২গ. করিম সব দোকান তাঁতীর নামে চালাতে লাগল কেন? ৩ঘ. ‘করিম দোকানের ভার ফেলে যাওয়া অধর্ম মনে করে বিশ্বস্ত ভৃত্যের মতো কাজ চালাতে লাগল’—উক্তিটির ব্যাখ্যা করো। ৪