অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১১ নম্বর অধ্যায় ‘কাজ, ক্ষমতা ও শক্তি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।পৃথিবীতে মানুষ বিভিন্ন কাজের মাধ্যমে জীবন পরিচালনা করে। যেমন কেউ নৌকা চালায়, কেউ ঠেলাগাড়িতে মাল তোলে এবং কুলি মাটি থেকে বোঝা তার মাথায় তোলে ইত্যাদি। এগুলো সবই কাজ। কাজ করার জন্য কিন্তু শক্তির প্রয়োজন আছে।ক. কাজ কী?খ. শক্তি কী? ব্যাখ্যা করো।গ. একটি ছেলের ওজন ৩৫০ নিউটন। সে এক মিটার উঁচু থেকে মাটিতে লাফিয়ে পড়ল। সে কতটুকু কাজ করল?ঘ. কাজ ও শক্তির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।উত্তর: ক. কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে বস্তুটিকে এক স্থান থেকে আরেক স্থানে সরানোকে কাজ করা বলে। কাজ পরিমাপ করা হয় বল ও সরণের গুণফল দ্বারা। অর্থাৎ কাজ=বলসরণ। কাজের একক জুল।উত্তর: খ. কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। অর্থাৎ কাজ করার জন্য প্রয়োজন হয় শক্তি। যার শক্তি যত বেশি, সে তত বেশি কাজ করতে পারে। শক্তি না থাকলে কেউ কোনো কাজ করতে পারে না। কোনো মানুষ বা যন্ত্র ততটুকু কাজ করতে পারে, তার শক্তি যতটুকু। তাই কাজ দিয়ে শক্তি পরিমাপ করা হয়। সুতরাং কাজের এককই শক্তির একক। অর্থাৎ শক্তির এককও জুল।উত্তর: গ. দেওয়া আছে, ছেলেটির ওজন বা বল = ৩৫০ নিউটন এবং সরণ = ১ মিটার।আমরা জানি, কাজ=বলসরণছেলেটির কাজের পরিমাণ = ৩৫০ নিউটন১ মিটার= ৩৫০ জুল।সুতরাং ছেলেটি ৩৫০ জুল কাজ করল। উত্তর: ঘ. কাজ ও শক্তির সম্পর্ক: কাজ ও শক্তি একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটি একস্থান থেকে অন্য স্থানে সরানোকে কাজ বলে। আবার কোনো ব্যক্তি বা উৎসের মোট কাজ করার সামর্থ্যকে তার শক্তি বলে। অতএব শক্তি হলো কাজের পরিমাপ। তাই কাজ শক্তি দিয়েই পরিমাপ করা হয়। এ জন্য কাজের একক ও শক্তির একক অভিন্ন, উভয়েরই একক জুল।