অধ্যায়-১১ কাজ, ক্ষমতা ও শক্তিপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির আরও একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্যান্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।শক্তি ছাড়া আমরা এক মুহূর্তও বেঁচে থাকতে পারি না।কিন্তু সব ধরনের শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। কারণ, সব শক্তিই কোনো না কোনোভাবে সূর্য থেকে আসে। বর্তমানে বাংলাদেশে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সৌরশক্তিকে নবায়নযোগ্য শক্তি হিসেবে ধরা হচ্ছে।ক. শক্তির কয়েকটি রূপ লেখো।খ. শক্তির নিত্যতা বিধি বলতে কী বোঝ?গ. সৌরশক্তিকে কী কী কাজে ব্যবহার করা যেতে পারে?ঘ. সূর্যই সকল শক্তির উৎস—বিশ্লেষণ করো।উত্তর: ক. আমরা শক্তি পাই খাবার থেকে। এটা একধরনের শক্তি। মোটর গাড়ি বা রেলগাড়ি চলে আরেক ধরনের শক্তি দিয়ে। এ রকম শক্তির অনেক রূপ বিদ্যমান। একেক রূপের একেক নাম। যেমন: (১). যান্ত্রিক শক্তি (২) রাসায়নিক শক্তি (৩) তাপশক্তি (৪) আলোক শক্তি (৫) বিদ্যুৎশক্তি (৬) সৌরশক্তি।উত্তর: খ. শক্তির নিত্যতা বিধি: শক্তির কোনো ক্ষয় বা বিনাশ নেই। বিজ্ঞানীরা দেখিয়েছেন যে এই বিশ্বজগতে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। এরচেয়ে বেশি শক্তি সৃষ্টিও করা যায় না। যে শক্তি রয়েছে, তা বিনাশও করা যায় না। শুধু এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তর করা যায়। একে বলে শক্তির নিত্যতা বিধি।উত্তর: গ. সৌরশক্তি: সূর্য থেকে তাপ বা আলোকরূপে যে শক্তি পাওয়া যায়, তাকে সৌরশক্তি বলে। সৌরশক্তিকে নবায়নযোগ্য শক্তি হিসেবে বিবেচনা করা হয়। সৌরশক্তির ব্যবহার নিচে দেওয়া হলো—(১) সৌরচুল্লির সাহায্যে রান্নার কাজ করা যায়।(২) মাছ, মাংস, সবজি ইত্যাদি শুকানোর কাজে ব্যবহার করা হয়।(৩) শীতপ্রধান দেশে এই শক্তি ব্যবহার করে বাড়িঘর গরম রাখে।(৪) ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন—ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদিতে সৌরশক্তি ব্যবহার করা যেতে পারে।(৫) আমাদের দেশে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে।(৬) উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আলোক শক্তি আসে সূর্য থেকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল